ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

ভিপি নুরকে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়েছে

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে মেডিক্যালের জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এর আগে নুরসহ ছয়জনকে বিক্ষোভ মিছিল থেকে গ্রেফতার করে পুলিশ। নুরসহ ছয়জনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে নেমেছিলেন তারা।

ঢাকা মেডিক্যাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক এসআই বাচ্চু মিয়া আকাশ নিউজকে বলেন, রাত পৌনে ১০টার দিকে পুলিশ পাহারায় ভিপি নুরসহ দুইজনকে একটি মাইক্রোবাসে করে মেডিক্যালে নিয়ে আসা হয়। তারা বর্তমানে চিকিৎসাধীন।

সোমবার রাতে বিক্ষোভ করার সময় নুরসহ ছয়জনকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ। ডিএমপির রমনা বিভাগের উপ কমিশনার সাজ্জাদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

ইউরোপের কোন ১০ দেশের কর্মীরা সবচেয়ে বেশি মানসিক চাপে

ভিপি নুরকে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়েছে

আপডেট সময় ১০:৪১:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০