ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিকে মাইনাস করার ফর্মুলা ছিল ড. ইউনূসের : রাশেদ খান জামায়াতের সঙ্গে বৈঠকে সিইসি বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই:আপিল বিভাগ রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার

২০ বছর পর চালু হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের আরবি ভাষা কোর্স

আকাশ জাতীয় ডেস্ক:  

আগামী ১ অক্টোবর থেকে নিয়মিতভাবে আরবি ভাষা প্রশিক্ষণ কোর্সটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এই কোর্সের মাধ্যমে প্রায় ২০ বছর পর চালু হতে যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স।

এর আগে গত ২৩ আগস্ট মধ্যপ্রাচ্যের জেদ্দা, কাতার, কুয়েত, আবুধাবি, মিশর ও লিবিয়া এ ৬ টি দেশে বাংলাদেশ থেকে নিয়োগপ্রাপ্ত কাউন্সিলর ও ফার্স্ট সেক্রেটারিদের নিয়ে এক মাসব্যাপী একটি বিশেষ আরবী ভাষা শিক্ষা প্রশিক্ষণ কের্সের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।

সোমবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ের গবেষণা বিভাগের সেলে বিশেষ আরবি ভাষা প্রশিক্ষণ কোর্সটির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: মোতাহার হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক ফারুক আহম্মেদ ও ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার। অনুষ্ঠানটি পরিচালনা করেন গবেষণা বিভাগের পরিচালক নূর মোহাম্মদ আলম।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

বিএনপিকে মাইনাস করার ফর্মুলা ছিল ড. ইউনূসের : রাশেদ খান

২০ বছর পর চালু হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের আরবি ভাষা কোর্স

আপডেট সময় ০৬:২২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০