ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মসজিদে বিস্ফোরণ, তিতাসের আটজন দুই দিনের রিমান্ডে

আকাশ জাতীয় ডেস্ক:  

নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লায় মসজিদে বিস্ফোরণে ঘটনায় তিতাসের কর্মকর্তা ও কর্মচারীসহ গ্রেপ্তার আটজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার বিকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, আদালতে ৮ জনকে অধিক জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদনের জন্য পাঠানো হয়। পরে আদালত তাদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আজ সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাদেরকে গ্রেপ্তার করে। এর আগে কর্তব্যে অবহেলার অভিযোগে আট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তারা হলেন-তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বী, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মো. মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, হেলপার মো. হানিফ মিয়া ও কর্মচারী মো. ইসমাইল প্রধান।

সিআইডির ডিআইজি মাইনুল হাসান বলেন, তদন্তের এক পর্যায়ে আমরা তাদের গ্রেপ্তার করেছি। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর রাতে ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় দগ্ধদের মধ্যে ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। একজন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। তবে বাকি তিনজনের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মসজিদে বিস্ফোরণ, তিতাসের আটজন দুই দিনের রিমান্ডে

আপডেট সময় ০৬:১৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০