ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না করার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চট্টগ্রামে ব্যবসায়ীর চলন্ত গাড়ি লক্ষ্য করে গুলি বিএনপিকে মাইনাস করার ফর্মুলা ছিল ড. ইউনূসের : রাশেদ খান জামায়াতের সঙ্গে বৈঠকে সিইসি বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই:আপিল বিভাগ রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে

পবিত্র আখেরি চাহার শোম্বা ১৪ অক্টোবর

আকাশ জাতীয় ডেস্ক:  

বাংলাদেশের আকাশে ১৪৪২ হিজরি সনের সফর মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) থেকে পবিত্র সফর মাস গণনা শুরু হবে। সে মোতাবেক আগামী ২৬ সফর ১৪৪২ হিজরী, ১৪ অক্টোবর বুধবার পবিত্র আখেরি চাহার শোম্বা উদযাপিত হবে।

ওফাতের আগে প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.) সফর মাসের চতুর্থ সপ্তাহে সুস্থ হয়ে ওঠেন। ধর্মপ্রাণ মুসলমানরা এ দিনটি পবিত্র আখেরি চাহার শোম্বা হিসেবে পালন করে থাকেন।

শুক্রবার বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন চৌধুরী। রাজারবাগ দরবার শরীফ পরিচালিত ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ও চাঁদ দেখার খবর দিয়েছে।

ইসলামের ইতিহাস থেকে জানা যায়, ২৩ হিজরির শুরুতে রাসূলুল্লাহ (সা.) গুরতর অসুস্থ হয়ে পড়েছিলেন। ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে, নামাজের ইমামতি পর্যন্ত করতে পারছিলেন না। সফর মাসের শেষ বুধবার মহানবী (সা.) সুস্থ হয়ে ওঠেন। তিনি গোসল করেন এবং নামাজে আবার ইমামতিও করেন। মদিনাবাসী এই খবরে আনন্দ-খুশিতে আত্মহারা হয়ে দলে দলে এসে নবীজীকে একনজর দেখে যান। পাশাপাশি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা হিসেবে নিজেদের সাধ্যমতো দান-সাদকা করেন ও শুকরিয়া নামাজ আদায় ও দোয়া করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না করার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

পবিত্র আখেরি চাহার শোম্বা ১৪ অক্টোবর

আপডেট সময় ০৯:৫২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০