ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

ঢাকায় কুকুর হত্যা নয়, জন্মনিয়ন্ত্রণ করুন: মানেকা গান্ধী

আকাশ জাতীয় ডেস্ক:  

কুকুর নিধন এবং অপসারণ বন্ধ করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে চিঠি লিখেছেন বিশিষ্ট প্রাণী অধিকার কর্মী মানেকা সঞ্জয় গান্ধী।

বৃহস্পতিবার পাঠানো ওই চিঠিতে ভারতের এই রাজনীতিবিদ তাপসকে কুকুর হত্যা থামানোর আহ্বান জানিয়ে বলেছেন, ‘ঢাকার অসংখ্য সচেতন নাগরিকের বার্তায় আমরা শঙ্কিত। গত কয়েক সপ্তাহ ধরে অনেক কুকুরকে মেরে ফেলা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে পশুর জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়ন করুন।

বাংলাদেশের প্রাণী কল্যাণ আইন-২০১৯’র উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের আইন অনুযায়ী কুকুর নিধন এবং অপসারণ বেআইনি।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বলছে, ঢাকা শহরের আনুমানিক ৬০ হাজারের মতো বেওয়ারিশ কুকুর থাকতে পারে। তবে এর কোনো সঠিক পরিসংখ্যান নেই। এসব কুকরকে অপসারণ কিংবা নিধনের কার্যক্রম শুরু করেছে প্রশাসন। কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে কুকুর মারার ভিডিও এবং ছবি দেখা যাচ্ছে।

এই কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। বৃহস্পতিবার অভিনেত্রীর সঙ্গে যৌথভাবে জনস্বার্থে এ আবেদন করে প্রাণী কল্যাণ সংগঠন অভয়ারণ্য ও পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ার।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

ঢাকায় কুকুর হত্যা নয়, জন্মনিয়ন্ত্রণ করুন: মানেকা গান্ধী

আপডেট সময় ০৬:৩৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০