ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

যেসব শর্ত পূরণ করলে ২৫ দেশের নাগরিক সৌদিতে ফিরে যেতে পারবে

আকাশ জাতীয় ডেস্ক:  

বাংলাদেশসহ ২৫ দেশকে সৌদিতে প্রবেশের অনুমতি দিয়েছে সৌদি আরবের সিভিল এভিয়েশন জেনারেল অথরিটি। তবে এসব দেশের নাগরিক কবে থেকে সৌদিতে প্রবেশ করতে পারবে সে বিষয়ে নির্দিষ্ট কোনোকিছু এখনো জানানো হয়নি।

যে ২৫টি দেশের প্রবাসীরা সৌদি আরব ফিরে আসার সুযোগ পাচ্ছে তাদের মধ্যে বাংলাদেশের নাম রয়েছে ১৮ নম্বরে। অন্য দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, লেবানন, কুয়েত, মিশর, তিউনিসিয়া, মরক্কো, চীন, ইংল্যান্ড, ইন্দোনেশিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়া, তুরস্ক, গ্রীস, ফিলিফাইন, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, ইথুপিয়া, কেনিয়া ও নাইজেরিয়া। তবে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলংকাসহ অন্যান্য দেশগুলো আপাতত এ সুযোগ পাচ্ছে না।

বেশ কিছু শর্ত পূরণ করে ২৫টি দেশের নাগরিক সৌদি আরবে ফিরে যেতে পারবেন বলে জানা গেছে। শর্তগুলো হলো-
সৌদি আরব ভ্রমণ করতে হলে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েব সাইট থেকে একটি ফরম পূরণ করে তার মধ্যে বিস্তারিত তথ্য লিখে নিচে স্বাক্ষর করতে হবে এবং আসার সময় এয়ারপোর্টে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত ডেস্কে জমা দিতে হবে।

ভ্রমণ করার সাত দিন আগে থেকে কোয়ারেন্টিনে থাকতে হবে। মূলত পিসিআর দেওয়ার চার দিন আগে থেকে এবং পিসিআর রিপোর্ট পাওয়ার তিন দিন পর পর্যন্ত।

সৌদি আরবের টাটামন এবং তাওয়াক্বালনা এ্যাপস ডাউনলোড করে নিবন্ধন করতে হবে।

অবশ্যই আসার ৮ ঘণ্টার মধ্যে টাটামন (tatamman) অ্যাপের মাধ্যমে বাসার অবস্থান নির্ধারণ করতে হবে।

কোভিড-১৯ এর লক্ষণ সম্পর্কে অবগত থাকতে হবে। যদি কোনো লক্ষণ দেখা দেয় তাহলে সরাসরি ৯৩৭ নম্বরে ফোন করতে হবে অথবা সাধারণ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা নিতে হবে।

আপনাকে টাটামন এ্যাপসের মাধ্যমে প্রতিদিনের স্বাস্থ্যের অবস্থা জানাতে হবে এবং আপনি কোয়ারেন্টিন থাকাকালীন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিত ফরম অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

যেসব শর্ত পূরণ করলে ২৫ দেশের নাগরিক সৌদিতে ফিরে যেতে পারবে

আপডেট সময় ১২:১৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০