ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুই এনআইডি: সাবরিনার বিরুদ্ধে ইসির মামলা

আকাশ জাতীয় ডেস্ক: 

মিথ্যা তথ্য দিয়ে দুইবার ভোটার হওয়া এবং দুটি জাতীয় পরিচয়পত্র নেয়ায় করোনা টেস্ট জালিয়াতিতে গ্রেপ্তার জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার রাতে নির্বাচন কমিশনের গুলশান শাখার নির্বাচন কর্মকর্তা মমিন মিয়া বাড্ডা থানায় বাদী হয়ে এই মামলাটি করেন।

সোমবার সকালে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।

ওসি বলেন, সাবরিনাকে আসামি করে নির্বাচন কমিশনের গুলশান শাখার নির্বাচন অফিসার আব্দুল মমিন মিয়া মামলাটি করেছেন। সাবরিনা দু্টি ভোটার আইডি কার্ড করেছেন, একটি মোহাম্মদপুর আরেকটি আমাদের বাড্ডায়। একজন লোক দুটি ভোটার আইডি করার কারণে নির্বাচন কমিশন থেকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০১০ এর ১৪ ও ১৫ ধারায় এই এজাহার দায়ের করেছেন।’

বাড্ডা থানায় মামলা দায়েরের কারণ হিসেবে পুলিশের এই কর্মকর্তা বলেন, তার দুটি আইডির মধ্যে মোহাম্মদপুরের আইডিটা আগে করা হয়েছে। বাড্ডা এলাকায় আইডি কার্ড নিবন্ধনের ক্ষেত্রে তিনি মিথ্যা অঙ্গীকারনামা দিয়েছেন। এতে নির্বাচন কমিশনের ২০১০ এর ১৪ ও ১৫ ধারা ভঙ্গ হয়েছে। তাই মামলা করা হয়েছে।

এর আগে গত ২৬ আগস্ট দুদকের অনুসন্ধানে সাবরিনার দুটি জাতীয় পরিচয়পত্রের সন্ধান পাওয়া যায়। পরে দুদকের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে বিষয়টি জানানো হয়। নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্রের সার্ভারে সাবরিনার নাম, বয়স, পিতা ও স্বামীর নামের ভিন্নতা ও মোহাম্মদপুরের আদাবর এবং বাড্ডা এলাকায় দুটি আইডি কার্ডের তথ্য পায়। পরে বাড্ডা থানার আইডি কার্ড বাতিল এবং দুটি আইডি কার্ডই ব্লক করে দেয়া হয়।

ভোটার তালিকা আইন-২০০৯ অনুযায়ী দুটি এনআইডি রাখা দণ্ডনীয় অপরাধ। এর সর্বনিম্ন শাস্তি দুই বছরের কারাদণ্ড বা জরিমানা অথবা উভয়।

করোনাভাইরাস পরীক্ষার টেস্ট না করেই রিপোর্ট ডেলিভারি দেয়ার অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীকে ১২ জুলাই গ্রেপ্তার করা হয়। সরকারি চাকরিতে থাকা অবস্থায় বেসরকারি প্রতিষ্ঠান জেকেজির সঙ্গে যুক্ত হওয়ায় তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুই এনআইডি: সাবরিনার বিরুদ্ধে ইসির মামলা

আপডেট সময় ০১:০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০