ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বৃষ্টিও আটকাতে পারেনি তামিম-মুশফিকদের অনুশীলন

আকাশ স্পোর্টস ডেস্ক:  

শ্রীলঙ্কা সফরের এখনো বাকি অনেক দিন। কিন্তু দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকায় ব্যক্তিগত অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুমিনুল হক সহ জাতীয় দলের ক্রিকেটাররা।

বৃষ্টিও তাদেরও অনুশীলনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে অনুষ্ঠিত হয়েছে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের তৃতীয় ধাপের শেষ দিনের অনুশীলন। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টির মাঝেই অনুশীলন করছেন তামিম, মুশফিক, মুমিনুল ও তাইজুলরা।

দিনের শুরুতেই অনুশীলন করেছেন মোহাম্মদ মিঠুন ও সাদমান ইসলাম। সকাল সাড়ে ৮টার দিকে অনুশীলন শুর করেন তারা। মিঠুন শের-ই-বাংলার ইনডোরে ব্যাটিং করেছেন। একই সময় জিম এবং রানিং করেছেন সাদমান। এরপর সাদমান যখন ব্যাটিংয়ে যান সেই সময় মিঠুন যান জিম এবং রানিং সেশনে।

তামিম অনুশীলনে আসেন সকাল ১০টার পর। সেই সময় মিরপুরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। সূচি অনুযায়ী তামিমের আগে ব্যাটিং করার কথা থাকলেও আগে জিম ও বৃষ্টিতেই রানিং করেছেন তিনি। এরপই ব্যাটিং অনুশীলন করেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক।

টেস্ট অধিনায়ক মুমিনুল হক অনুশীলনে আসেন ১১টা ৫০ মিনিটের দিকে। এসেই বৃষ্টির মাঝেই মিরপুরের স্টেডিয়ামের মূল মাঠে আগে রানিং করেছেন। ঠিক একই সময় মাঠের অন্য প্রান্তে রানিং করেছেন তাইজুল। রানিং শেষে ব্যাটিং করেছেন মুমিনুল।

মুশফিক অনুশীলনে আসেন সকাল ১১টার দিকে। এসেই ইনডোরে গিয়ে ব্যাট হাতে নিজেকে ঝালিয়ে নিয়েছেন। এরপর বৃষ্টির মাঝে মূল মাঠে রানিং করেছেন কিছুক্ষণ। এরপর বিশ্রাম নিয়ে কিপিং অনুশীলন করেন অভিজ্ঞ এই ক্রিকেটার। এছাড়াও অনুশীলন করেছেন আফিফ হোসেন ও এনামুল হক বিজয়।

বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল আমিন হোসেন ও তাসকিন আহমেদও অনুশীলনে অংশ নেন। তবে তারা তাইজুলের মতো রানিং করে করতে পারেননি। ইনডোরেই অনুশীলন করেছেন।

আগামী ২৩ অথবা ২৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কা যাবে টাইগাররা। ২৪ অক্টোবর টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বৃষ্টিও আটকাতে পারেনি তামিম-মুশফিকদের অনুশীলন

আপডেট সময় ০৯:৪৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০