ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আট রুটে পণ্য পরিবহন করতে চায় ভারত

আকাশ জাতীয় ডেস্ক: 

চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার চুক্তির আওতায় আটটি রুটেই পণ্য পরিবহন করতে চায় ভারত। ইতোমধ্যে প্রথম দফা ট্রায়াল রানে কলকাতা থেকে ত্রিপুরা পণ্য পরিবহনের পর এ চিন্তা করছে দেশটি।

ভারত মনে করছে, সড়ক, রেল, নৌ ও আকাশপথে যোগাযোগ বাড়ানোর মধ্যদিয়ে ঢাকার সঙ্গে দেশটির যোগাযোগ উন্নত হবে। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, বাংলাদেশের ওপর দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলে পণ্য পরিবহনে গত বছর দুই দেশে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) চূড়ান্ত করে।

এতে নৌ, রেল, সড়কপথে পণ্য পরিবহনের সুযোগ তৈরি হয়। ওই চুক্তির আওতায় ৮টি রুটে পণ্য পরিবহনের জন্য চিহ্নিত করা হয়েছে।

রুটগুলো হচ্ছে : চট্টগ্রাম/মোংলা বন্দর থেকে আখাউড়া হয়ে আগরতলা (ত্রিপুরা), এ দুই বন্দর থেকে তামাবিল হয়ে ডাউকি (মেঘালয়), দুই বন্দর থেকে শেওলা হয়ে সুতারকান্দি (আসাম) ও দুই বন্দর থেকে বিবিরবাজার শ্রীমন্তপুর (ত্রিপুরা)। একইভাবে বিপরীত চার রুটেও পণ্য পরিবহন করবে দেশটি।

আরও জানা গেছে, চীন বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সংযোগ বাড়াতে অনেক বেশি মনোযোগী। বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্যকে গত পহেলা জুলাই শুল্কমুক্ত সুবিধা দিয়েছে দেশটি।

এমন পরিস্থিতিতে ঢাকার সঙ্গে যোগাযোগ বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে দিল্লি। এরই অংশ হিসেবে বহুমুখী পথে পণ্য পরিবহন কার্যক্রম চালাতে চায় দেশটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

আট রুটে পণ্য পরিবহন করতে চায় ভারত

আপডেট সময় ০৬:৩৭:৪০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০