ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উল্কাপিণ্ড থেকে মিলবে ৫ হাজার কোটি টাকা, অতঃপর…

আকাশ নিউজ ডেস্ক:  

লোকেদের ঠকানোর জন্য প্রায়ই নিত্য নতুন ফন্দি বের করে প্রতারকেরা। বিভিন্ন ধরণের প্রতারণামূলক ঘটনা প্রায়শই সামনে আসে। তবে এবার ভারতের উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদুনে এক অদ্ভুত প্রতারণার ঘটনা। সেখানে এক অবসরপ্রাপ্ত সেনাকে উল্কাপিণ্ড থেকে কোটি টাকা (ভারতীয় রুপি) পাওয়ার লোভ দেখিয়ে প্রতারণা করে নেওয়া হল দেড় কোটি টাকা।

প্রতারিত ওই অবসরপ্রাপ্ত সেনা জানিয়েছেন, ২০১৭ সালে একটি সংস্থার এক ব্যক্তির সঙ্গে তার প্রথম দেখা হয়। ওই ব্যক্তি তাকে বলেছিলেন, জম্মু ও হিমাচলে তার যে ক্লায়েন্ট কাজ করে তার কাছে একটি উল্কাপিণ্ড আছে। তাকে বলা হয়েছিল ওই উল্কাপিণ্ডের বাজার মূল্য ৫ হাজার কোটি টাকা। কিন্তু ওই ক্লায়েন্ট সেটি মাত্র ১০ কোটি টাকায় বিক্রি করবেন। পাশাপাশি বলা হয় ওই উল্কাপিণ্ডের বৈজ্ঞানিক পরীক্ষায় প্রায় ১০ লক্ষ টাকা লাগবে।

কয়েকদিন খোঁজ খবর ও জিজ্ঞাসাবাদের পর ওই জওয়ান বিভিন্নভাবে প্রায় দেড় কোটি টাকা ওই সংস্থাকে দেন। কিন্তু পরে তিনি বুঝতে পারেন এটা গোটাটাই ধাপ্পাবাজি। অগ্যতা উপায় না পেয়ে শেষে তিনি এই জালিয়াতির কেস নিয়ে পুলিশের দ্বারস্থ হন।

দেহরাদুনের ডিআইজি অরুণ মোহন জোশি জানিয়েছেন, ওই অবসরপ্রাপ্ত জওয়ান পুরো ঘটনার বিষয়ে পুলিশকে জানিয়েছেন, সর্বস্বান্ত হওয়ার পরেও ওই জওয়ান কোনও উল্কাপিণ্ড পাননি বা টাকাও ফেরত পাননি। পুলিশ আপাতত সলিম নামে এক ব্যক্তি সহ মোট ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছে বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উল্কাপিণ্ড থেকে মিলবে ৫ হাজার কোটি টাকা, অতঃপর…

আপডেট সময় ০৭:০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০