ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্রী স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম গণতন্ত্রের পরিবর্তে ফ্যাসিবাদের পথে এগিয়েছে আওয়ামী লীগ : ইশরাক হোসেন মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া বস্তু বোমা নয়: ডিএমপি গণভোটের রায় বাস্তবায়নে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে: মামুনুল হক সৌদিতে স্ট্রোক করে রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন: শুভেন্দু সেপটিক ট্যাংকের দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

৬ দিন আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

আকাশ জাতীয় ডেস্ক: 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে টানা ছয় দিন বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে।

যদিও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আখাউড়া-আগরতলা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে স্বাভাবিক পারাপার বন্ধ রয়েছে। তবে এ সময় ভারত-বাংলাদেশে আটকেপড়া পাসপোর্টধারী যাত্রী নিজ দেশে গমনাগমন করতে পারবে।

এদিকে সরকারি ছুটির দিন ছাড়া আখাউড়া স্থলশুল্ক স্টেশন ও বন্দরের কার্যক্রম খোলা থাকবে বলে জানিয়েছে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ।

জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার থেকে ৪ আগস্ট পর্যন্ত বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।

৫ আগস্ট থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি শুরু হবে।

আখাউড়া স্থলবন্দর আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, আখাউড়া-আগরতলা স্থলবন্দর আমদানি-রফতানিকারক ব্যবসায়ী নেতারা ঈদুল আজহা উপলক্ষে ৩০ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত বন্দর দিয়ে দুই দেশের মাঝে সব ধরনের বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

৫ আগস্ট থেকে আখাউড়া-আগরতলা স্থলবন্দর সীমান্তপথে পুনরায় আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা মো. আবদুর হামিদ জানান, দুদেশের বাণিজ্য বন্ধ থাকলেও আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশে আটকেপড়া পাসপোর্টের যাত্রী গমনাগমন করতে পারবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

৬ দিন আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

আপডেট সময় ০৫:০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০