ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত ‘সুধাসদন’ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে তাকে সাংবিধানিকভাবে দায়মুক্তি দিয়ে গেছে নাহিদ মাদক, সন্ত্রাস ও অপরাধের কোনো সুযোগ দেওয়া হবে না: পানিসম্পদমন্ত্রী জুলাইয়ের দিনগুলোই জ্বলন্ত সাক্ষী, ইসলামী আন্দোলন মানবতার পক্ষের শক্তি: চরমোনাই পীর ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে: আইনমন্ত্রী আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলস কাজ করছে: বাণিজ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

জনি-অ্যাম্বারের কাদা ছোড়াছুড়ি চলছেই

আকাশ বিনোদন ডেস্ক :

রূপকথা জৌলুস হারিয়ে কেমন করে কদর্য রূপ নেয়, তার অন্যতম দৃষ্টান্ত হতে পারে হলিউডের তারকা জুটি জনি ডেপ এবং অ্যাম্বার হার্ডের সম্পর্ক। বিবাহবিচ্ছেদের তিন বছর পরেও একে অপরের নামে কুৎসা রটনায় ব্যস্ত। সম্প্রতি লায়বল ট্রায়ালের মধ্য দিয়ে যাচ্ছেন জনি। এক সংবাদমাধ্যম তাঁকে ‘ওয়াইফ বিটার’ বলায় তার সম্পাদকের বিরুদ্ধে নায়ক মামলা দায়ের করেন।

সেই ট্রায়ালকে কেন্দ্র করে ফের শুরু হয়েছে জলঘোলা। অ্যাম্বার একের পর এক নির্যাতনের অভিযোগ তুলে আনছেন জনির বিরুদ্ধে। তিনি বলেছেন, ‘জনি আমার দিকে যেভাবে বোতলের পর বোতল ছুড়ে মারছিল, মনে হচ্ছিল যেন গ্রেনেড ছুড়ছে।’ জনিও পাল্টা মারধরের অভিযোগ তুলেছেন তার সাবেক স্ত্রীর বিরুদ্ধে। প্রমাণস্বরূপ তিনি একটি রেকর্ডিং পেশ করেছেন। যেখানে অ্যাম্বার বলছেন, ‘আমি তোমাকে মারলেও সেভাবে কোনো আঘাত লাগেনি।’

জনি-অ্যাম্বারের ডেটিং পর্ব এতটাই রোম্যান্টিক ছিল যে, তা নিয়ে মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছিল। ২০১৫ সালে বিয়ে হয় তাদের। এক বছরের মধ্যেই অ্যাম্বার শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন। যদিও তখন পুলিশি তদন্তে কিছু প্রমাণ হয়নি। ২০১৭ সালে বিবাহবিচ্ছেদের মাধ্যমে দুজনের পথ আলাদা হয়ে যায়।

কিন্তু গোল বাধে যখন গত বছরের শেষে নিজের নির্যাতিত হওয়ার ঘটনা নিয়ে একটি জনপ্রিয় পত্রিকায় লেখেন অভিনেত্রী অ্যাম্বার। তার জন্য জনি ৫০ মিলিয়ন মার্কিন ডলারের মানহানির মামলা করেন অ্যাম্বারের বিরুদ্ধে। জেমস ফ্র্যাঙ্কো এবং এলন মাস্কের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক স্থাপন করেন অ্যাম্বার, এমন অভিযোগও করেন অভিনেতা।

এদিকে জনির আগের দুই প্রেমিকা উইনোনা রাইডার এবং ভেনেসা প্যারাডি জানান, অভিনেতা কোনো দিন তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেননি। তার ঠিক পরেই অ্যাম্বার বোতল ছোড়ার অভিযোগ আনেন। এই অভিযোগ, পাল্টা-অভিযোগের লড়াই আর কত কদর্য রূপ নেবে? প্রশ্ন দুই তারকার ভক্তদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত ‘সুধাসদন’ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জনি-অ্যাম্বারের কাদা ছোড়াছুড়ি চলছেই

আপডেট সময় ০৯:১৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০