ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন

করোনাযোদ্ধাদের কবিতা উৎসর্গ করলেন বিগ বি

আকাশ বিনোদন ডেস্ক : 

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ননবতী হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন।

এই ভাইরাসে আরও আক্রান্ত হয়েছেন তার সন্তান অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন ও নাতনি আরাধ্যা। তারাও এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

করোনা রোগীদের সুস্থ করে তুলতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, সেসব করোনাযোদ্ধার জন্য এবার বাবার লেখা কবিতা উৎসর্গ করলেন বিগ বি।

ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে জানা যায়, অমিতাভের বাবা কবি হরিবংশ রাই বচ্চনের লেখা কবিতার অংশ উৎসর্গ করেছেন করোনাযোদ্ধাদের প্রতি।

হিন্দিতে লেখা সেই কবিতার সারমর্ম দাঁড়ায়— ‘যারা মেরুদণ্ডকে সর্বদা সোজা রাখে, তাদের সঙ্গে আমি আছি। যারা অধিকারের পক্ষে লড়াই কখনও থামায় না, যারা কখনও মাথা নিচু করে অত্যাচার সহ্য করে না, তারা একা থাকুক বা তাদের সঙ্গে বড় দল থাকুক, যারা মেরুদণ্ডকে সর্বদা সোজা রাখে, তাদের সঙ্গে আমি আছি।’

আগামী বুধবার পুরো বচ্চন পরিবারের দ্বিতীয়বার করোনাভাইরাস পরীক্ষা করা হবে। নিজের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রথম প্রকাশ্যে আনেন অমিতাভ বচ্চন। এর পর তার পরিবারের অন্য সদস্যদেরও করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত

করোনাযোদ্ধাদের কবিতা উৎসর্গ করলেন বিগ বি

আপডেট সময় ১০:২১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০