ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

সুশান্তের মৃত্যুতে পুলিশের ৩ ঘণ্টার জেরার মুখে আদিত্য চোপড়া

আকাশ বিনোদন ডেস্ক : 

সুশান্ত সিংহ রাজপুতের ক্যারিয়ার ভালোই এগিয়ে যাচ্ছিলো। কিন্তু মাঝে একে একে তার বেশ কিছু ছবি হাত ছাড়া হয়ে যায়। অবসাদে ভুগতে থাকেন। গত মাসের ১৪ তারিখ সুশান্তের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর পুলিশ তার মৃত্যুর তদন্ত শুরু করে।

এবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় এবার যশরাজ ফিল্মস-এর কর্ণধার আদিত্য চোপড়াকে জিজ্ঞাসাবাদ করল মুম্বাই পুলিশ। শনিবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত, টানা তিন ঘণ্টা আদিত্য চোপড়াকে জেরা করা হয়।

জানা গেছে, আদিত্য চোপড়া নিজের বয়ান দিতে শনিবার ভারসোভা থানায় উপস্থিত হন। এতদিন পর্যন্ত যারা বয়ান রেকর্ড করেছেন তাদের সকলকেই বান্দ্রা থানায় ডেকে পাঠানো হয়েছিল। আদিত্য চোপড়ার আগে যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মাকে জিজ্ঞাসাবাদ করে মুম্বাই পুলিশ।
প্রসঙ্গত, ২০১২ সালে যশ রাজের সঙ্গে চুক্তি হয়েছিল সুশান্তের। ২০১৫ সালে তিনি নাকি সেই চুক্তি ভেঙে বেরিয়ে এসেছিলেন। যশ রাজ ফিল্মসের ব্যানারে দুটি ছবি ‘শুদ্ধ দেশি রোম্যান্স’ (২০১৩) এবং ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’ (২০১৫)-তে অভিনয় করেন সুশান্ত।

জানা যায়, সুশান্ত সিং রাজপুতের সঙ্গে যশরাজ ফিল্মসের তিনটি ছবি করার চুক্তি হয়েছিল। পরবর্তীকালে শেখর কাপুর পরিচালিত ‘পানি’ যেটির কথা কান ফিল্ম ফেস্টিভ্যালে ঘোষণা করা হয়েছিল। সেই ‘পানি’ ছবিটিও যশরাজ ফিল্মেসের প্রযোজনায় হওয়ার কথা ছিল। যদিও পরে সেটির কাজ বন্ধ রাখা হয়েছিল।

ইচ্ছাকৃতভাবে ‘পানি’ প্রজেক্ট ঝুলিয়ে রেখে যশরাজ ফিল্ম সুশান্তকে আর অন্য কোনও প্রযোজনা সংস্থার ছবিতে সই করতে দিচ্ছিলেন না বলে অভিযোগ। এই কারণেই নাকি সুশান্তের হাতছাড়া হয় ‘গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা ‘ ও ‘বেফিকরে’র মত ছবি।

এই বিষয় নিয়ে সুশান্তের সঙ্গে যশরাজ ফিল্মসের ঝামেলা বাঁধে বলেও জানা যায়। এমনকি আদিত্য চোপড়ার প্রযোজনা সংস্থার কারণে সুশান্তের হাত থেকে ৭টি ছবি হাতছাড়া হয়ে যায়। তাতেই সুশান্ত মানসিকভাবে ভেঙে পড়েন বলে দাবি উঠেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

সুশান্তের মৃত্যুতে পুলিশের ৩ ঘণ্টার জেরার মুখে আদিত্য চোপড়া

আপডেট সময় ১০:৩৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০