ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সৈকতে আটকে গেল দৈত্যাকার তিমি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মাঝ সমুদ্রে নয়, ব্রাজিলের রিও ডি জেনেইরোর সৈকতে দেখা মিলল এমনই এক বিশাল তিমির। সম্ভবত ঢেউয়ের তোড়ে দিক ভুল করে সৈকতে আটকে পড়ে সে। প্রায় এক দিন আটকে থাকার পর স্থানীয়দের চেষ্টায় অক্ষত অবস্থায় সমুদ্রে ফিরে গিয়েছে তিমিটি। লম্বায় প্রায় ৩২ ফুট। ওজন প্রায় চার হাজার কিলোগ্রাম।

স্থানীয় সূত্রে খবর, গত সপ্তাহে রিও ডি জেনেইরোর সৈকতে আটকে পড়ে বিশাল এই তিমিটি। বিপুল ওজনের ফলে এটিকে সমুদ্রে ফেরত পাঠাতে বেশ খানিকটা সময় লেগে যায়। খবর ছড়িয়ে পড়তেই তিমি দেখার জন্য প্রায় শ’খানেক মানুষ ভিড় জমান সেখানে। ঘটনাস্থলে উপস্থিত পর্যটকরা ব্যস্ত হয়ে পড়েন ছবি তুলতে।

প্রায় ২৪ ঘণ্টা ধরে বিশাল আকৃতির ওই তিমিটি রিওর সমুদ্র সৈকতে আটকে ছিল। শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে ঘণ্টা খানেকের চেষ্টায় তিমিটিকে সমুদ্রে ফেরানো সম্ভব হয়। এক প্রত্যক্ষদর্শীর তোলা তিমি উদ্ধারের সেই ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সৈকতে আটকে গেল দৈত্যাকার তিমি

আপডেট সময় ০২:২৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০১৭