ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জনি ডেপ নয়, স্ত্রী অ্যাম্বার হার্ডই তাকে মারধর করত

আকাশ বিনোদন ডেস্ক :  

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’খ্যাত হলিউড তারকা জনি ডেপ নাকি তার সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডকে নির্যাতন করতেন। একটি ব্রিটিশ ট্যাবলয়েডের এরকম অভিযোগের বিরুদ্ধে দাঁড়িয়েছেন জনি ডেপ। তার নিরাপত্তা রক্ষী জানিয়েছেন, আসলে বাস্তব ঘটনা উল্টো। বরং স্ত্রীর মারধরের হাত থেকেই তিনি জনিকে বাঁচিয়েছেন অনেকবার।

জনপ্রিয় অভিনেতা জনি ডেপ সাবেক স্ত্রী অ্যাম্বারের কাছে নির্যাতিত ছিলেন। আন্তর্জাতিক গণমাধ্যমে বারবার উঠে এসেছে এরকম খবর। যদিও ২০১৭ সালেই তাদের সংসারের পাঠ চুকে গেছে, কিন্তু তার রেশ রয়ে গেছে এখনও।

জনি ডেপের নিরাপত্তা রক্ষী হিসেবে এক দশক ধরে কাজ করেছেন সিন বেট। তিনি দাবি করেছেন, দায়িত্ব পালনকালে তিনি প্রায়ই উদ্ধত-মারমুখী অ্যাম্বার হার্ডের আক্রমণ থেকে অভিনেতা জনিকে সরিয়ে নিতেন।
সম্প্রতি জনি ডেপের আইনজীবী অভিনেতার সাবেক দুই প্রেমিকা উইনোনা রাইডার ও ভেনেসা প্যারাডিসের বক্তব্যও প্রকাশ করেছেন। তারা উভয়েই জানান, জনিকে তারা খুব দয়ালু ও প্রেমময় হিসেবেই দেখেছেন। সহিংসতার যে অভিযোগ অ্যাম্বার তুলেছেন তার সঙ্গে জনির প্রকৃতি মেলাতে পারছেন না তারা।

উল্লেখ্য, ব্রিটিশ পত্রিকা দ্য সান ও এর নির্বাহী সম্পাদক ড্যান উটনের নামে মামলা করেছেন জনি ডেপ। ২০১৮ সালের এপ্রিলে পত্রিকাটি এই জনপ্রিয় অভিনেতাকে ‘স্ত্রী নির্যাতনকারী’ উল্লেখ করে নিবন্ধ প্রকাশ করেছিল। সাবেক স্ত্রী অ্যাম্বারকে মারধরের এ অভিযোগ তীব্রভাবে অস্বীকার করেন ডেপ। বরং অ্যাম্বার যে জনিকে পেটাতেন তার অনেক প্রমাণও তার কাছে আছে বলে দাবি করেন অভিনেতা। এরকম একটি অডিও ক্লিপও প্রকাশিত হয়েছিল গত বছর।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জনি ডেপ নয়, স্ত্রী অ্যাম্বার হার্ডই তাকে মারধর করত

আপডেট সময় ১১:২৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০