ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

আলিয়া ও শাহিনকে ধর্ষণের হুমকি

আকাশ বিনোদন ডেস্ক : 

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সবচেয়ে বেশি বিতর্কের মুখে পড়েছেন খ্যাতিমান পরিচালক-প্রযোজক করণ জোহর। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বেছে বেছে তারকা-সন্তানদের ছবিতে অভিনয়ের সুযোগ করে দেন, তাদের ক্যারিয়ার গড়ে দেন।

তারই জেরে এবার আরেক পরিচাল-প্রযোজক মহেশ ভাটের মেয়ে অভিনেত্রী আলিয়া ভাট ও তার বড় বোন শাহিন ভাটকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেয়া হয়েছে। কারণ, স্টারকিড আলিয়াকেও বলিউডে অভিষেক করিয়েছিলেন ‘স্বজনপোষণ’ নীতির অন্যতম ধারক হিসেবে পরিচিত করণ জোহর।

আলিয়া ও শাহিনের সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন ধরেই ধেয়ে আসছে একের পর এক হুমকি। তাদের ধর্ষণ করে খুন করা হবে, এমন হুমকিও এসেছে। সেই হুমকির স্ক্রিনশট শেয়ার করে শাহিন জানান, এবার তারা আইনের পথে হাঁটবেন। হুমকিদাতাদের জনসমক্ষে আনতে চান। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে রিপোর্টও করতে চান।

শাহিন তার ইনস্টাগ্রামে সেই রেপ থ্রেট শেয়ার করে লিখেছেন, ‘শুধু আমাদের নয়, যেকোনো মেয়েকেই এরকম রেপ থ্রেট দেয়া খুবই অন্যায়। যারা ভাবছেন এভাবে ঘৃণা ছড়িয়ে কোনও অন্যায় নেই তাদের বলছি, এভাবে অশালীন, অপমানজনক মেসেজ পাঠালে প্রথমেই কমেন্ট ব্লক করব এবং তারপর সোজাসুজি ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করব।

তবে দেশের নাগরিকদের এমন আচরণে অবাক নন শাহিন। তিনি বলেন, ‘আমাদের এখানে যেমন প্রতিবাদ আছে, তেমনই খুব সহজে লোকজনকে দাগিয়েও দেয়াও যায়। মানুষ কখন কোন কথা বলে নিজেরাও জানে না। প্রতিবাদ তাই ঘৃণায় পৌঁছে যায়। যদিও এই বিষয়ে অভিনেত্রী আলিয়া বা তার বাবা মহেশ ভাট এখনও কোনো মন্তব্য করেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আলিয়া ও শাহিনকে ধর্ষণের হুমকি

আপডেট সময় ১০:৪৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০