ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

চলে গেলেন হলিউড অভিনেত্রী কেলি প্রেসটন

আকাশ বিনোদন ডেস্ক : 

হলিউড অভিনেত্রী এবং অভিনেতা জন ট্রাভোলটার স্ত্রী কেলি প্রেসটন (৫৭) আর নেই। স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন তিনি।

সোমবার (১৩ জুলাই) ট্রাভোলটা নিজেই স্ত্রীর মৃত্যুর খবরটি জানিয়েছেন। ইনস্টাগ্রামে কেলির ছবি শেয়ার করে তিনি লেখেন, দুই বছর স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করে আমার সুন্দরী স্ত্রী কেলি হেরে গেছে। সে অনেকের ভালোবাসা ও সমর্থনে এতদিন সাহসের সঙ্গে লড়াই করেছিল। চিকিৎসক ও কেলির পাশে থাকা তার সকল বন্ধু এবং প্রিয়জনদের প্রতি আমার পরিবার এবং আমি চিরদিন কৃতজ্ঞ থাকবো। কেলির ভালোবাসা এবং জীবন সবসময় আমার স্মরণে থাকবে। এখন আমার সন্তান যারা তাদের মাকে হারিয়েছে তাদের জন্য সময় নেবো।

ট্রাভোলটা-কেলি তাদের ২৯ বছরের দাম্পত্য জীবন একসঙ্গে কাটিয়েছেন।স্বামী জন ট্রাভোলটার সঙ্গে কেলি প্রেসটন কেলি প্রেসটন হলিউডে বেশকিছু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। তার অভিনীত অন্যতম সিনেমার ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘জেরি মাগুইরে’। এতে তিনি টম ক্রুজের সঙ্গে পর্দা ভাগ করে নেন। এছাড়া ‘স্পেস ক্যাম্প’, ‘টুইনস’, ‘ফ্রম ডাস্ক টিল ডাউন’ ও ‘দ্য ক্যাট ইন দ্য হেট’ সিনেমায় তার উপস্থিতি আজও দর্শকদের মনে রয়েছে।

স্বামী জন ট্রাভোলটার সঙ্গে ‘ব্যাটেলফিল্ড আর্থ’ সিনেমায় অভিনয় করেছিলেন কেলি। ২০১৮ সালে গ্যাংস্টার ড্রামা ‘গট্টি’তে তাকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায়।

কেলির মৃত্যুতে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

চলে গেলেন হলিউড অভিনেত্রী কেলি প্রেসটন

আপডেট সময় ১১:৪২:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০