ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেসবুকে লিঙ্গ পরিবর্তনে উস্কানিমূলক পোস্টে নিষেধাজ্ঞা

আকাশ নিউজ ডেস্ক: 

কাউকে লিঙ্গ পরিবর্তন করতে উস্কানি দিয়ে কিংবা যৌনতা সংক্রান্ত হেনস্তা করে ফেসবুকে পোস্ট দেয়া যাবে না। সম্প্রতি নিজেদের পলিসিতে একাধিক বদল এনেছে ফেসবুক।

কী ধরনের লেখা বা খবর পোস্ট ফেসবুকে করা যাবে, কিংবা কী ধরনের ছবি পোস্ট করলে ইউজারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমন অনেক বিষয়ই পলিসিতে উল্লেখ করা হয়েছে।

সেখানেই নয়া সংযোজন গে কনভারশন থেরাপি বা যৌন রূপান্তরের বিষয়টি।

উল্লেখ্য, মার্কিন মুলুকের অন্তত ১৯টি রাজ্যে রূপান্তরকামী থেরাপিতে নিষেধাজ্ঞা রয়েছে। ইউরোপেও এর চল আছে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, জোর করে যৌন দৃ্ষ্টিভঙ্গি বদলে দেওয়ায় সেই ব্যক্তি কখনও চূড়ান্ত হতাশায় ভুগেছেন তো কখনও মাদকাসক্ত হয়ে পড়েছেন। এমনকী অল্প বয়সিদের মধ্যে আত্মহত্যার প্রবণতাও জন্মায়। যদিও আফ্রিকা, ইউরোপ ও আমেরিকাতেই এই বিষয়টি প্রকট। এদেশে এমন কোনও সমস্যা এখনও ফেসবুকের চোখে পড়েনি বলেই জানা গিয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করার ক্ষেত্রে সতর্ক থাকলে মন্দ কী?

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফেসবুকে লিঙ্গ পরিবর্তনে উস্কানিমূলক পোস্টে নিষেধাজ্ঞা

আপডেট সময় ১০:৪১:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০