ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা

বলিউডের ‘তিন খান’কে বিজেপি নেতার তোপ

আকাশ বিনোদন ডেস্ক : 

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য উন্মোচনের জন্য সিবিআই তদন্তের দাবি করেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। এজন্য তিনি আইনজীবীও নিয়োগ করার ঘোষণা দিয়েছেন। এবার তিনি বলিউডের খান সাম্রাজ্যকে তোপের মুখে ফেলেছেন। সুশান্তের মৃত্যুতে চুপ কেন শাহরুখ, সালমান ও আমির খানরা? এ প্রশ্নের সঙ্গে তাদের সম্পত্তির হিসাবও তদন্ত করার দাবি জানিয়েছেন এই সংসদ সদস্য।

শনিবার (১১ জুলাই) এক টুইটার পোস্টে শাহরুখ, সালমান ও আমিরকে ‘তিন খান মাস্কিটরস’বলে আখ্যা দিয়েছেন সুব্রহ্মণ্যম স্বামী। তার মন্তব্য, ‘সুশান্তের মৃত্যু নিয়ে এদের কেউই মুখ খুলছেন না কেন?’

ওই টুইটে বিজেপি নেতা বলেন, ‘বলিউডের এই তিন সুপারস্টারের দেশে-বিদেশে, বিশেষ করে দুবাইয়ে সম্পত্তির পরিমাণ কতটা, তার তদন্ত হওয়া উচিত। এই বাংলো, সম্পত্তি কে তাদের উপহার দিয়েছেন? আর সম্পত্তি কিনে থাকলে কিভাবেই বা তারা কিনেছেন? সেগুলি ইডি, আইটি এবং সিবিআইয়ের তদন্ত করে দেখা উচিত! ওরা তিনজন কি আইনের উর্দ্ধে নাকি?’

অন্যদিকে, এদিনেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তের জন্য বান্দ্রা থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় সালমান খানের প্রাক্তন ব্যবস্থাপক রেশমা শেঠিকে। প্রায় ৫ ঘণ্টা ধরে তাকে জেরা করেছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম

বলিউডের ‘তিন খান’কে বিজেপি নেতার তোপ

আপডেট সময় ১০:৪৬:০১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০