ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সুশান্ত সিং রাজপুতের আরও এক ভক্তের আত্মহত্যা

আকাশ বিনোদন ডেস্ক : 

সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যুতে শোকাহত তার অগণিত ভক্ত। প্রিয় তারকার মৃত্যুশোক সইতে না পেরে ইতোমধ্যে কয়েকজন সুশান্ত ভক্তের আত্মহত্যার খবর পাওয়া গেছে। এরকম দুঃখজনক ঘটনা ঘটলো আবারও। এবার আত্মহত্যা করেছে ভারতের দেরাদুনের বাসিন্দা ১৭ বছরের এক কিশোরী।

প্রাথমিকভাবে ওই কিশোরীর মা-বাবা জানায়, বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত ও টিকটক তারকা সিয়া কক্করের আত্মহত্যার খবরে ওই ছাত্রী শোকাহত হয়ে পড়েছিল।

শুক্রবার (১০ জুলাই) দেরাদুনে নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী। তবে পুলিশ এ ঘটনাটি জানিয়েছে পরদিন শনিবারে।

জানা গেছে, এবছরই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ওই ছাত্রী। দেরাদুনের বাড়িতে সে তার বাবা-মা ও ভাইয়ের সঙ্গে থাকতো। তার বাবা-মা জানিয়েছে, তাদের মেয়ে প্রায়ই সুশান্ত ও টিকটক তারকা সিয়ার আত্মহত্যার কথা আলোচনা করত।

মেয়েটির বাবা বলেন, গত ১০-১২ দিন ধরে ও একটু বেশিই সুশান্ত ও সিয়ার কথা বলছিল। তিনি মেয়েকে বলেন, এসব নিয়ে যেন বেশি চিন্তা না করে। তবে কখনও ভাবেননি ও এমন কাজ করবে। ওর মৃত্যুর আর কোনও কারণ থাকতে পারে বলে তাদের মনে হয় না বলে জানিয়েছেন ছাত্রীর বাবা-মা।

ওই ছাত্রীর ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। ময়নাতদন্তের রিপোর্টেও শ্বাসরোধ হয়ে মৃত্যুর বিষয় স্পষ্ট বলে জানিয়েছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সুশান্ত সিং রাজপুতের আরও এক ভক্তের আত্মহত্যা

আপডেট সময় ১০:৪০:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০