ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান ‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০

ভারতে জামিন পেল তাবলিগের ৮২ বাংলাদেশি

আকাশ জাতীয় ডেস্ক: 

ভারতের দিল্লির নিজামুদ্দিন মারকাজে গত মার্চ মাসে তাবলিগ-জামাতে অংশগ্রহণকারী একাধিক বাংলাদেশির অবশেষে জামিন হল। শুক্রবার দিল্লির সাকেট আদালতের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গুরমোহিনা কাউর তাবলিগ-জামাতে অংশগ্রহণকারী ৮২ জন বাংলাদেশি নাগরিককে জামিন দেন। এদের জামিন দেওয়া হয় প্রত্যেকের ১০ হাজার রুপির বন্ডে নিজ মুচলেকায়। গোটা ভারত জুড়ে করোনা আবহের প্রেক্ষিতে এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হন অভিযুক্তরা।

এখন পর্যন্ত এই একই মামলায় বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, ব্রাজিল, চীন, যুক্তরাষ্ট্র, ইউক্রেন, অস্ট্রেলিয়া, মিশর, রাশিয়া, আলজেরিয়া, বেলজিয়াম, সৌদিসহ ৩১টি রাষ্ট্রের ৩৭১ জন নাগরিককে জামিন দেওয়া হয়েছে। এরা সকলেই গত মার্চে দিল্লির নিজামুদ্দিনের মারকাজে তাবলিগ-জামাতে অংশ নিয়েছিলেন। এই নাগরিকদের বিরুদ্ধে ভারতীয় ভিসা নীতি লঙ্ঘন এবং কোভিড-১৯ এর গাইডলাইন লঙ্ঘনের অভিযোগ ওঠে।

গত জুনে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা প্রায় ৯৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। তদন্তকারী কর্মকর্তা আদালতে জানায়, এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শেষ এবং তারা প্রত্যেকেই অভিযুক্ত। অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জও গঠন করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির বিভিন্ন ধারা, মহামারী আইন, দুর্যোগ ব্যবস্থাপনা আইন এবং ১৪৪ ধারা লঙ্ঘনের অপরাধে মামলা দায়ের করা হয়। দোষী সাব্যস্ত হলে ন্যুনতম ৬ মাস থেকে সর্বোচ্চ ৮ বছর পর্যন্ত জেল হতে পারে। তবে অভিযুক্তদের গ্রেফতার করা না হলেও ভারতের কেন্দ্রীয় সরকার এই সমস্ত নাগরিকদের ভিসা বাতিলের পাশাপাশি তাদের কালো তালিকাভুক্ত করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ

ভারতে জামিন পেল তাবলিগের ৮২ বাংলাদেশি

আপডেট সময় ১১:৪১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০