ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সালমান-একতা-করণের বিরুদ্ধে মামলা খারিজ

আকাশ বিনোদন ডেস্ক : 

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বিহারের মুজাফফরপুর আদালতে করণ জোহর, একতা কাপুর ও যশরাজ ফিল্মসের আদিত্য চোপড়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ নিয়ে শুরু হয়েছিল তোলপাড়। তবে সেই মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

আইনজীবী সুধীর কুমার ওঝা ওই মামলা দায়ের করেছিলেন মুজাফফরপুর আদালতে। এবার সেই মামলা খারিজ করে দিলেন সংশ্লিষ্ট আদালতের বিচারক মুকেশ কুমার।

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বিহারের আইনজীবী সুধীর কুমার ওঝা বলিউডের তাবড় কয়েকজন তারকার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর মধ্যে করণ জোহর, সালমান খান, একতা কাপুর এবং যশরাজ ফিল্মসের আদিত্য চোপড়ার নাম রয়েছে। এবার ওই মামলা খারিজ করে দিলেন মুজাফফরপুর আদালতের বিচারক।

এদিকে সুশান্তের মৃত্যুর ঘটনা সিবিআই তদন্তের দাবি জানিয়ে সরব হয়েছেন অভিনেত্রী-সংসদ সদস্য রূপা গাঙ্গুলি, শেখর সুমন, পায়েল রোহতগিসহ অনেকেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সালমান-একতা-করণের বিরুদ্ধে মামলা খারিজ

আপডেট সময় ১০:১৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০