ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

পর্বত থেকে আসছে রহস্যময় শব্দ, উৎসের খোঁজে হাজারো চীনার ভিড়

আকাশ নিউজ ডেস্ক:  

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গুইঝৌর জিউশুই পর্বতের ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপকহারে ছড়িয়েছে। রহস্যময় গর্জন শুনে হাজারে হাজারে লোক যে পর্বতে উঠছে, তা ধরা পড়েছে একাধিক ছবিতে। জিউশুই পর্বতে এত লোক যাতে না ওঠে, তার জন্য স্থানীয় পুলিশ-প্রশাসন রাস্তা আটকে অবরোধ তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু, জনস্রোতে টেকেনি সেই অবরোধ। বাধ্য হয়েই লোকজনকে আশ্বস্ত করতে জিউশুই পর্বতে বিশেষজ্ঞ দল পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে প্রশাসন। তা-ও কৌতূহলে ভাটা পড়েনি।

দিন কয়েক আগে  জিউশুইয়ের স্থানীয় কয়েক জন চাষি দাবি করেন, তারা পর্বত থেকে অদ্ভুত এক আওয়াজ আসতে শুনেছেন। আশপাশে যে খবর ছড়ায়। তার পরেই জিউশুইয়ের একাধিক গ্রামের লোকজন পর্বতে চড়ছেন ঝাঁক বেঁধে। অতি উৎ‌সাহীরা সেই ছবি মোবাইল ক্যামেরায় শ্যুটও করেছেন।

সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট হওয়ার পর, তা নিয়েও চর্চা তুঙ্গে। কেউ বলছেন, নির্ঘাত বাঘের গর্জন। কেউ বলছেন ড্রাগন। ভিডিও ভাইরাল হওয়ার পর ওই পর্বতে বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে গুইঝৌ প্রশাসন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্বত থেকে আসছে রহস্যময় শব্দ, উৎসের খোঁজে হাজারো চীনার ভিড়

আপডেট সময় ১০:০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০