ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

স্বাস্থ্যবিধি মেনে হাফিজিয়া মাদরাসা চলবে ১২ জুলাই থেকে

আকাশ জাতীয় ডেস্ক: 

স্বাস্থ্যবিধি মেনে আগামী ১২ জুলাই থেকে হাফিজিয়া মাদরাসা এবং হেফজখানার শিক্ষা কার্যক্রম চালুর অনুমতি দিয়েছে সরকার। বুধবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ অনুমতির কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বৈশ্বিক কোভিড-১৯ (করোনাভাইরাস) প্রাদুর্ভাব পরিস্থিতিতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে হাফিজিয়া মাদরাসা এবং হিফজখানার কার্যক্রম বন্ধ রয়েছে।

হাফিজিয়া মাদরাসা এবং হিফজখানার শিক্ষা কার্যক্রমে নিরবচ্ছিন্ন অধ্যবসায়ের আবশ্যকতার কথা উল্লেখ করে এর কার্যক্রম চালু করার বিষয়ে কর্তৃপক্ষের নিকট দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের পক্ষ হতে আবেদন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে সার্বিক অবস্থা পর্যালোচনা করে আবেদনের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে শুধুমাত্র হাফিজিয়া মাদরাসা/হিফজখানার কার্যক্রম আগামী ১২ জুলাই থেকে চালু করার অনুমতি প্রদান করা হলো।

এ সব হাফিজিয়া মাদরাসা/হিফজখানার কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্য অধিদফতরের জারি করা স্বাস্থ্যবিধি আবশ্যিকভাবে অনুসরণ করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গত মার্চ মাসের শুরুর দিকে দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। অবনতিশীল পরিস্থিতির মধ্যে ২৬ মার্চ থেকে দেশের সাধারণ ছুটি শুরু হয়, বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান। পরে দফায় দফায় বেড়ে ৩০ জুন সাধারণ ছুটি শেষ হয়। ৩১ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস চালু করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

স্বাস্থ্যবিধি মেনে হাফিজিয়া মাদরাসা চলবে ১২ জুলাই থেকে

আপডেট সময় ১০:৫৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০