ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ভারতে আরও এক অভিনেতার আত্মহত্যা

আকাশ বিনোদন ডেস্ক :  

আবারো ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিটে আত্মহত্যার দুঃসংবাদ। এবার দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা সুশীল গৌড়া আত্মহত্যা করেছেন বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। কর্নাটকের মন্দ্যা জেলায় নিজের বাড়িতেই আত্মহত্যা করেন তিনি। তবে ঠিক কী কারণে অভিনেতা সুশীল আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তা এখনও জানা যায়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত চালাচ্ছে ৷ কয়েক দিন বাদেই মুক্তি পাওয়ার কথা ছিল সুশীলের নতুন ছবি সালাগা।

সুশীলের ইনস্টাগ্রামে উঁকি দিলে বোঝা যায়, জিম ও সাঁতার ছিল তার হবি ৷ নিজেকে ফিট রাখতেই পছন্দ করতেন তিনি। সব সময় পজিটিভ থাকার কথা যিনি বলতেন, তিনি এভাবে নিজের পরিণতি ডেকে নিলেন? এখনো সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার রেশ কাটেনি। এখনও ভক্তদের মনে হাজার প্রশ্ন অভিনেতার মৃত্যু নিয়ে।

অন্তপুরা নামে একটি দক্ষিণী সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সুশীল গৌড়া। তার সহ অভিনেত্রী অমিতা রঙ্গনাথ এদিন সুশীলের মৃত্যুতে বিস্ময় প্রকাশ করেছেন তিনি লিখেছেন, ‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে সুশীল নেই। ও খুবই নরম মনের ছেলে ছিল আর ঠাণ্ডা মাথার, মেজাজ হারাত না কোনোদিনই। এত তাড়াতাড়ি ও চলে গেল শুনে আমি মর্মাহত।’

উল্লেখ্য, গত ১৪ জুন বলিউডের আরেক জনপ্রিয় হিরো সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছিল। মুম্বাইয়ে নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় অভিনেতাকে। খবরে বলা হয়েছিল, বেশ কিছুদিন অবসাদে ভুগছিলেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে কখনও কারও সঙ্গেই কথা বলতেন না এ অভিনেতা। ব্যক্তিগত বেশ কিছু সম্পর্ক থাকলেও তার জেরে আত্মহত্যা কিনা তা এখনও নিশ্চিত হতে পারেনি তদন্ত কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভারতে আরও এক অভিনেতার আত্মহত্যা

আপডেট সময় ১০:১৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০