ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

লাদাখ সীমান্তে চীন-ভারত সংঘর্ষ নিয়ে আসছে অজয়ের সিনেমা

আকাশ বিনোদন ডেস্ক :  

দীর্ঘ ৪৫ বছর পর গত ১৫ জুনে চীন-ভারত সীমান্তে রক্তপাত ঘটেছে। লাদাখ সীমান্তে চীনা সৈন্যদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভারতের একজন কর্নেল পদমর্যাদার সেনাসহ মোট ২০ সেনাসদস্য নিহত হয়েছে। এই ঘটনাটিকে বড় পর্দায় নিয়ে আসতে যাচ্ছেন বলিউড অভিনেতা-প্রযোজক অজয় দেবগণ।

অজয়ের নিজস্ব প্রযোজনা সংস্থা অজয় দেবগণ এফফিল্মসের ব্যানারে সিনেমাটি নির্মিত হবে। তবে এর নাম এখনো ঠিক হয়নি।

বলিউড সিনেমার বাণিজ্যিক বিশ্লেষক ও সমালোচক তরণ আদর্শ টুইটারে বিষয়টি জানিয়েছেন। তিনি টুইটে লেখেন, আনুষ্ঠানিকভাবে জানানো যাচ্ছে, গালওয়ান উপত্যকায় সংঘর্ষ নিয়ে অজয় দেবগণ সিনেমা নির্মাণ করছেন। যার নাম এখনো ঠিক হয়নি। এই ঘটনায় শহীদ ২০ সেনার ত্যাগের গল্প এতে তুলে ধরা হবে। কাস্টিং এখনো চূড়ান্ত হয়নি।

এর আগেও সত্য ঘটনার প্রেক্ষাপটে নির্মিত সিনেমায় অজয়কে দেখা গেছে। ভারতীয় সেনাদের নিয়ে তৈরি ‘এলওসি: কারগিল’, ‘ট্যাংগো চার্লি’ এবং মারাঠা বীরত্বের ঐতিহাসিক গল্পের ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ সিনেমায় অভিনয় করে সাফল্য ও প্রশংসা দুই পেয়েছে তিনি।

অজয়ের পরবর্তী সিনেমা ‘ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’য়। এতে ভারতীয় বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার বিজয় কারনিকের চরিত্রে দেখা যাবে তাকে। অভিষেক ধুধাইয়া পরিচালিত সিনেমাটি ডিজনি+হটস্টারে মুক্তি পেতে যাচ্ছে।

ছাড়া ২০২১ সালের ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে অজয় মুক্তি দেবেন ফুটবল নিয়ে সিনেমা ‘ময়দান’। সম্প্রতি এই সিনেমার একটি পোস্টার সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

লাদাখ সীমান্তে চীন-ভারত সংঘর্ষ নিয়ে আসছে অজয়ের সিনেমা

আপডেট সময় ১০:১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০