ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনে ইউক্রেনকে লাইসেন্স দিতে রাজি ট্রাম্প: জেলেনস্কি মেহেরপুরে বাড়ির গেটের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না করার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চট্টগ্রামে ব্যবসায়ীর চলন্ত গাড়ি লক্ষ্য করে গুলি

সুশান্তের মৃত্যুর ঘটনায় বানশালিকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

আকাশ বিনোদন ডেস্ক : 

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় ইতোমধ্যেই প্রযোজক-পরিচালক করণ জোহরসহ আরও অনেক নামী ব্যক্তিত্বরা কাঠগড়ায় উঠেছেন। এবার অভিনেতার মৃত্যুর ঘটনায় পরিচালক সঞ্জয়লীলা বানশালিকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই জানিয়েছে মুম্বাই পুলিশ।

সুশান্তের মৃত্যুর ঘটনায় ২৮ জনের বয়ান রেকর্ড করেছে মুম্বাই পুলিশ। যশরাজ প্রোডাকশনের কাস্টিং ডিরেক্টরকে আগেও আরও একবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পুনঃরায় তাকে তলব করা হয়েছে মুম্বাই পুলিশের পক্ষ থেকে। অনেক দিন ধরেই অবসাদে ভুগছিলেন অভিনেতা। এর পিছনে পেশাগত প্রতিদ্বন্দ্বিতার প্ররোচনা ছিল কিনা তা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।

তবে মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (৬ জুলাই) পরিচালক সঞ্জয়লীলা বানশালিকে জিজ্ঞাসাবাদ করা হবে। এখনও অবধি যাদের বয়ান নেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন সুশান্তের পরিবার বন্ধু-বান্ধব ও কাজের সূত্রে যুক্ত কয়েকজন। বয়ান রেকর্ড করা হয়েছে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী ও তার ভাই সৌভিক চক্রবর্তীর। সুশান্ত এবং রিয়া ও সৌভিকের সঙ্গে একটি ব্যবসা শুরু করেছিলেন। সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার তদন্ত করছে মুম্বাই পুলিশ। সম্প্রতি একটি ভিডিওতে ডিসিপি জানিয়েছেন সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর ঘটনা প্রত্যেকটি কোণ থেকে তদন্ত করছে পুলিশ। এছাড়াও সুশান্তের কয়েকজন বন্ধুরা জানিয়েছেন, সুশান্ত বিগত কয়েক মাস ধরে ভাবতেন কেউ তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। কয়েক মাস ধরে আতঙ্কে দিন কাটাচ্ছিলেন সুশান্ত। প্রায়ই বলতেন কেউ তার ক্যারিয়ার ধ্বংস করে দিতে চাইছে। প্রয়াত অভিনেতার মৃত্যু ঘিরে ক্রমশ রহস্য দানা বাঁধছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স

সুশান্তের মৃত্যুর ঘটনায় বানশালিকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

আপডেট সময় ১০:২৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০