ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউনাইটেড হাসপাতালকে নিহতদের পরিবারের সঙ্গে সমঝোতার নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক: 

ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে ক্ষতিপূরণ বিষয়ে সমঝোতা করতে বলেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে এ ঘটনায় করা অবহেলাজনিত মৃত্যুর অভিযোগের মামলার তদন্ত দ্রুত শেষ করতেও বলেছেন হাইকোর্ট।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনীক আর হক, ব্যারিস্টার মুনতাসির আহমেদ ও রিটকারী নিয়াজ মুহাম্মদ মাহবুব।
ইউনাইটেড হাসপাতালের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, মোস্তাফিজুর রহমান খান ও তানজীব উল আলম।

পরে অনীক আর হক বলেন, শুনানি শেষে দুই ভিকটিম পরিবারকে এই মামলায় সহবাদী হিসেবে অন্তর্ভুক্ত করেন আদালত। আগামী ১২ জুলাইয়ের মধ্যে এই মামলার ভিকটিম পরিবারের সদস্য এবং ইউনাইটেড হাসপাতালের মধ্যে ক্ষতিপূরণ বিষয়ে মধ্যস্থতায় দুই পক্ষের প্রতি আদেশ দিয়েছেন আদালত। মামলার পরবর্তী তারিখ ১৩ জুলাই নির্ধারণ করা হয়।

তিনি বলেন, এ ঘটনায় করা অবহেলাজনিত মৃত্যুর অভিযোগের মামলার তদন্ত দ্রুত শেষ করতেও বলেছেন হাইকোর্ট।

গত ৩০ মে রিট আবেদনটি দায়ের করেন ব্যারিস্টার নিয়াজ মুহাম্মদ মাহবুব। ১ জুন আরও একটি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রেদোয়ান আহমেদ রানজীব ও ব্যারিস্টার হামিদুল মিসবাহ। পরে গত ২ জুন বিভিন্ন কর্তৃপক্ষের কাছে ১৪ জুনের মধ্যে আলাদা প্রতিবেদন চেয়েছিলেন হাইকোর্ট। সে অনুসারে প্রতিবেদন দাখিল করা হয়।

পুলিশের দেয়া প্রতিবেদনে ইউনাইটেড হাসপাতালের গাফিলতির কথা রয়েছে। রাজউক বলছে, করোনার জন্য আলাদা করে আইসেলেশন ইউনিট করতে তাদের অনুমতি নেয়া হয়নি।

অন্যদিকে ফায়ার সার্ভিস বলছে, অগ্নিকাণ্ডের সময় হাসপাতাল কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিলে রোগীদের মৃত্যু

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইউনাইটেড হাসপাতালকে নিহতদের পরিবারের সঙ্গে সমঝোতার নির্দেশ

আপডেট সময় ০৬:০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০