ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা ‘বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’ প্রধানমন্ত্রীর সৌদি সফরে বাণিজ্য ও বিনিয়োগে নতুন গতির সঞ্চার হবে : হুমায়ুন কবির প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

খুলনায় বাপ্পী হত্যা মামলার ১০ আসামি গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:  

খুলনা মহানগরীর খালিশপুরে গণপিটুনিতে নিহত বাপ্পী (২৮) হত্যা মামলার ১০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৮ জুন) দুপুরে খালিশপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন- মো. সুজন (২৬), মো. পলাশ (২৪), মো. সুমন (৩০), শাহিন (৩৫), ফারমান (২৪), সেলিম (২৬), মঈন (২৫), নওশাদ (২৫), ছেদি (২৩) ও ইরফান (২০)।

খুলনা মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) কানাই লাল সরকার জানান, খালিশপুর থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

এর আগে মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১টার দিকে মহানগরীর খালিশপুরের এক নম্বর বিহারী কলোনি এলাকায় বাপ্পী চাপাতি নিয়ে স্থানীয় এক ব্যক্তির ওপর হামলা চালান। এ সময় স্থানীয় লোকজন তার হাতের চাপাতি কেড়ে নিয়ে তাকে গণপিটুনি দেয়। এতে বাপ্পী গুরুতর আহত হন। পরে গত ১৮ জুন চিকিৎসাধীন অবস্থায় বাপ্পী মারা যান। এদিনই বাপ্পীর স্ত্রী রানী খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

খুলনায় বাপ্পী হত্যা মামলার ১০ আসামি গ্রেফতার

আপডেট সময় ০৬:২১:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০