ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম ৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বরদাশত করা হবে না: মেয়র শাহাদাত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

এমপি পাপুলকে ২১ দিন কুয়েতের কারাগারে রাখার নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক:

কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের আলোচিত সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলকে ২১ দিন কুয়েতের কেন্দ্রীয় কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন দেশটির আদালাত।

বুধবার (২৪ জুন) তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আরব টাইমস।

দেশটির অ্যাটর্নি জেনারেল পাপুলকে ২১ দিনের আটকের সিদ্ধান্ত নিয়েছেন। এমপি পাপুলের পাশাপাশি মামলায় অন্য আসামিদেরও আটকাদেশ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পাপুলের সঙ্গে ঘুষ লেনদেনে জড়িত কুয়েতি কোম্পানির মালিককে দুই হাজার দিনার অর্থ দণ্ডে জামিনে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র জানায়, কাজী শহীদ ইসলামের বিরুদ্ধে মানবপাচার, অতিরিক্ত ভিসা নবায়ন ফি আদায়, কুয়েতের সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়াসহ বিভিন্ন অভিযোগ তদন্ত করছে কুয়েত ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট- সিআইডি। তার বিরুদ্ধে ১১ জন বাংলাদেশি সাক্ষীও দিয়েছেন।

এছাড়া পাপুলের বেশ কয়েকটি ব্যাংকের চেকবই জব্দ করেছে সিআইডি। একই সঙ্গে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা তার বিরুদ্ধে মামলা করেছেন। এই মামলার পরবর্তী শুনানি নির্ধারণ করা হয়েছে আগামী ৬ জুলাই। সে কারণে আগামী ৬ জুলাই পর্যন্ত তাকে আটকই থাকতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী

এমপি পাপুলকে ২১ দিন কুয়েতের কারাগারে রাখার নির্দেশ

আপডেট সময় ১২:৪০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০