ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭ এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা

বিশ্বকাপ ফাইনালে দুর্নীতির সত্যতা চান মাহেলা-সাঙ্গাকারা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

২০১১ বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জিতে ভারত। আর তাতে ভারতের ২৮ বছরের আক্ষেপ ঘোচায় মহেন্দ্র সিং ধোনির দল। বিশ্বকাপের ফাইনালের ম্যাচটি পাতানো ছিল বলে সম্প্রতি মন্তব্য করেছেন শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দ আলুথাগমাগে।

শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী ও বর্তমানে আছেন নবায়নযোগ্য জ্বালানী মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মাহিন্দানন্দ আলুথাগমাগের এমন মন্তব্যের সত্যতা চেয়ে টুইট করেছেন লঙ্কানদের সাবেক দুই অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে।

সম্প্রতি সিরিসা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহিন্দানন্দ বলেন, ‘আজ একটা কথা বলছি, আমরা ২০১১ বিশ্বকাপ ফাইনালটি বিক্রি করেছি। এমনকি আমি তখনকার ক্রীড়ামন্ত্রী হয়েও এই কথাই বিশ্বাস করি।’

২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী ছিলেন মাহিন্দানন্দ। বর্তমানে আছেন নবায়নযোগ্য জ্বালানী মন্ত্রণালয়ের দায়িত্বে। তিনি সেই ম্যাচের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘২০১১ এর ফাইনালে আমরা জয়ের পথেই ছিলাম। কিন্তু আমরা ম্যাচটা বিক্রি করেছি। আমার মনে হয় এখন এটা নিয়ে কথা বলা যায়। খেলোয়াড়দের আমি জড়াচ্ছি না, কিন্তু কিছু জায়গা তারাও জড়িত ছিল।’

তার এমন মন্তব্যের পর সেই ম্যাচের সেঞ্চুরিয়ান মাহেলা জয়াবর্ধনে টুইট করে পাতানো ম্যাচের অভিযোগের প্রমাণ দিতে বলেছেন আলুথগামাগেকে। তিনি লেখেন, ‘নির্বাচন কি খুব কাছে? মনে হচ্ছে সার্কাস শুরু হয়ে গেছে। নাম ও প্রমাণ কই?’

এছাড়া ক্ষোভ ঝেড়েছেন সেই ম্যাচে লঙ্কানদের অধিনায়কত্ব করা সাঙ্গাকারাও। টুইটারে তিনি লেখেন, ‘সাবেক ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ আলুথগামাগের কাছে যে ‘প্রমাণ’ আছে সেটা তো আইসিসি ও দুর্নীতি বিরোধী ইউনিটের কাছে নিয়ে যাওয়া দরকার। এতে অভিযোগের পূর্ণ তদন্ত হতে পারে। এটাই বুঝতে পারছি না যে, এমন মারাত্মক একটি বিষয় সামনে আনার জন্য তিনি এতদিন অপেক্ষা করেছেন!’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্ট

বিশ্বকাপ ফাইনালে দুর্নীতির সত্যতা চান মাহেলা-সাঙ্গাকারা

আপডেট সময় ০৯:৫৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০