ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুশান্তের মৃত্যুর তদন্তে নতুন মোড়, ফ্ল্যাট থেকে উদ্ধার ৫ ডায়েরি

আকাশ জাতীয় ডেস্ক: 

বলিউড অভিনেতা ​সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তদন্তের স্বার্থে এবার বড় পদক্ষেপ নিচ্ছে মুম্বাই পুলিশ। জানা যাচ্ছে, সুশান্তের ব্রান্দার ফ্ল্যাট থেকে ৫টি ডায়েরি উদ্ধার করা হয়েছে। ওই ডায়েরি গুলি দেখে বিভিন্ন সূত্র খতিয়ে দেখবে পুলিশ।

পাশাপাশি মৃত্যুর আগে অর্থাৎ গত ১০ দিন ধরে সুশান্ত যাদের সঙ্গে যোগাযোগ করেছেন, তাদেরও নোটিশ পাঠানো হবে। তদন্তের স্বার্থেই ওই ব্যক্তিদের নোটিশ পাঠানো হবে এবং জিজ্ঞাসাবাদ করা হবে।

বন্ধু-বান্ধব থেকে পরিবার কিংবা ইন্ডাস্ট্রির লোকজন, মৃত্যুর আগে সুশান্ত যাদের সঙ্গে যোগাযোগ করেছেন, প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে। এসবের সঙ্গে সুশান্তের শেষ সিনেমা দিল বেচারা-র পরিচালক মুকেশ ছাবরাকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে।

গত ১৪ জুন মুম্বাইয়ের ব্রান্দার নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। সুশান্তের ময়নাতদন্তের রিপোর্টে তার মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যার কথা সামনে উঠে এলেও, কেন অভিনেতা ওই পদক্ষেপ নিলেন, তা ভাবাচ্ছে প্রায় প্রত্যেককেই। সেই কারণেই সুশান্তের চিকিৎসক, পরিবারের লোক, কাছের বন্ধুদের পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে।

এসবের পাশাপাশি মুম্বাই পুলিশ ইতোমধ্যেই ইন্ডাস্ট্রির ৫ প্রযোজনা সংস্থাকে নোটিশ পাঠিয়েছে। বলিউডের বেশ কয়েকজন বড় প্রযোজক এং পরিচালককেও এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। সুশান্ত কেন আত্মহত্যা করলেন! পরিস্থিতির চাপে পড়েই কি এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন তিনি, এমন বেশ কিছু বিষয় ভাবাচ্ছে পুলিশকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সুশান্তের মৃত্যুর তদন্তে নতুন মোড়, ফ্ল্যাট থেকে উদ্ধার ৫ ডায়েরি

আপডেট সময় ১২:৫২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০