ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন

সুশান্তের আত্মহত্যা: সালমানসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, সাক্ষী কঙ্গনা

আকাশ বিনোদন ডেস্ক: 

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় বলিউড সুপারস্টার সালমান খান ও করন জোহরসহ আটজনের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে এমন তথ্য জানা গেছে। আগামী ৩ জুলাই এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা অভিযোগে আইনজীবী সুধির কুমার ওঝা বলেন, ষড়যন্ত্র করে এই আট ব্যক্তি সুশান্তকে আত্মহত্যা করতে প্ররোচিত করেছে। যেটা হত্যার সমতুল্য অপরাধ।

অভিযোগে আদিত্য চোপড়া, সাজিদ নাদিয়াতওয়ালা, সঞ্জয় লিলা বানসালি, ভুষণ কুমার, একতা কাপুর ও পরিচালিক দিনেশের নামও রয়েছে।

এসব ব্যক্তিরা সুশান্তের চলচ্চিত্র মুক্তি পেতে দেয়নি বলে দাবি করা হয়। বলা হয়, তাদের কারণেই চলচ্চিত্র অনুষ্ঠানে ডাকা হয়নি সুশান্ত সিংকে।

ওঝা বলেন, এই তরুণ অভিনেতার মৃত্যু কেবল বিহারের মানুষকেই আঘাত করেনি, পুরো দেশবাসী ব্যথিত হয়েছে। আইনের ৩০৬, ১০৯, ৫০৪ ও ৫০৬ ধারার অধীনে মামলা হয়েছে। সাক্ষী রাখা হয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাউতকে।

গত রোববার মুম্বাইয়ের বান্দ্র ফ্ল্যাটে আত্মহত্যা করেন ভারতীয় চলচ্চিত্রের চলতি সময়ের সফল অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ৩৪ বছর বয়সী এই অভিনেতা গত ছয় মাস ধরে মানসিক বিষণ্ণতায় ভুগছিলেন বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত

সুশান্তের আত্মহত্যা: সালমানসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, সাক্ষী কঙ্গনা

আপডেট সময় ০৫:৩৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০