ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আন্তর্জাতিক বিমান চলাচল উন্মুক্ত করছে চীন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

অবশেষ শর্তসাপেক্ষে সীমিত পর্যায়ে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু করার ঘোষণা দিয়েছে চীনা কর্তৃপক্ষ। চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বৃহস্পতিবার ঘোষণা করেছে, মহামারী করোনাভাইরাসের কারণে বিদেশি যে ৯৫টি কোম্পানির বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল সেগুলো সীমিত পর্যায়ে আবার চীনে ফ্লাইট চালানোর জন্য আবেদন জানাতে পারে।

চীনা কর্তৃপক্ষ বলেছে, আগামী ৮ জুন থেকে যাতে বিদেশি কোম্পানিগুলো চীনের বিভিন্ন রুটে তাদের ফ্লাইট চালাতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

যেসব শর্তে বিদেশি বিমান পরিবহন সংস্থাগুলো চীনে তাদের ফ্লাইট পরিচালনা করতে পারবে সেগুলোর মধ্যে রয়েছে এসব বিমান সংস্থা করোনা আক্রান্ত কোনো রোগী বহন করতে পারবে না। যদি কোনো ফ্লাইটে পাঁচ বা ততোধিক করোনা আক্রান্ত রোগী পাওয়া যায় তাহলে ওই কোম্পানির বিমান পরবর্তী এক সপ্তাহের জন্য চীনে ফ্লাইট চালাতে পারবে না। আর করোনা আক্রান্ত রোগীর সংখ্যা যদি ১০ জন বা তার চেয়ে বেশি হয় তাহলে এই নিষেধাজ্ঞা চার সপ্তাহের জন্য বলবৎ হবে।

চীন থেকে বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর বেইজিং কর্তৃপক্ষ গত মার্চ মাসের গোড়ার দিকে সেদেশে বিদেশি বিমান চলাচল বন্ধ করে দেয়। তবে বিদেশে আটকে পড়া চীনা যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে কিংবা চীনে আটকে পড়া বিদেশি যাত্রীদের নিজ দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞায় শিথিলতা ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আন্তর্জাতিক বিমান চলাচল উন্মুক্ত করছে চীন

আপডেট সময় ০৭:৪৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০