ঢাকা ১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীর পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত কক্সবাজারে বন্যায় ৪০টি ইউনিয়ন প্লাবিত, সর্বোচ্চ সতর্কতা জারি বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২

ডা. জাফরুল্লাহ ধীরে ধীরে সুস্থ হচ্ছেন

আকাশ জাতীয় ডেস্ক:

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে করোনা আক্রান্ত থেকে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। তবে কিছুটা শারীরিক দুর্বলতা রয়েছে তার।

বৃহস্পতিবার (০৪ জুন) গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা এ তথ্য দেন।

তিনি বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী স্যার ভালো আছেন। তবে কিছুটা শারীরিক দুর্বলতা আছে। ঠিকমতো খাওয়া-দাওয়া করলে এই দুর্বলতা কেটে যাবে। তিনি খেতে পারছেন। তবে পরিমাণে কম। এছাড়া বর্তমানে তার শ্বাসকষ্টও নেই।

গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রথমে গণস্বাস্থ্যের র‍্যাপিড ডট ব্লট কিটের পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরীক্ষাতেও একই রেজাল্ট আসে।

বর্তমানে ডা. জাফরুল্লাহ রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া তার স্ত্রী শিরীন হক ও ছেলে বারিশ চৌধুরীও করোনা আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত

ডা. জাফরুল্লাহ ধীরে ধীরে সুস্থ হচ্ছেন

আপডেট সময় ০৪:০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০