ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী

টিসিবির পণ্য উপজেলা ও পৌরসভায় বিক্রির নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক:  

কোভিড-১৯ ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবির) ১০ টাকা দরের চাল ও অন্যান্য পণ্য উপজেলা পর্যায়ে ও পৌর এলাকায় সাধারণ মানুষের মধ্যে বিক্রির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে আগামী ৭ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবির) চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে।

একইসঙ্গে, টিসিবির পণ্য দেশের উপজেলা ও পৌরসভা এলাকায় বিক্রির বিষয়ে কী কী পদক্ষেপ নেয়া হয়েছে তা প্রতিবেদন আকারে ১১ জুন জানাতে বলা হয়েছে।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ভার্চুয়াল পদ্ধতিতে শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসানের বেঞ্চ এই আদেশ দেন। ৩০ এপ্রিল রিটটি করেন আইনজীবী হুমায়ুন কবির পল্লব।

এ বিষয়ে এর আগে গত সোমবার শুনানি শুরু করে আরও বিস্তারিত শুনানির জন্য আজকের দিন ঠিক করেন আদালত। আজ শুনানি শেষে এই আদেশ দেন।

আদালতে আজ বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার তাপস কান্তি বল। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন, ডেপুর্টি অ্যার্টনি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস। আর রিটকারী আইনজীবী নিজেই শুনানি করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিসিবির পণ্য উপজেলা ও পৌরসভায় বিক্রির নির্দেশ

আপডেট সময় ০৪:০০:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০