ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২০২১ শিক্ষাবর্ষে নতুন কারিকুলামে পাঠদান শুরু হচ্ছে না

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে পরিবর্তিত পরিস্থিতিতে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন কারিকুলামে পাঠদান শুরু হচ্ছে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এছাড়া শৈশব ও কৈশর থেকে নীতি নৈতিকতা বিষয়ে শিক্ষাদানে প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি পৃথক বিষয় পড়ানোর সিদ্ধান্ত হয় সভায়। সেখানে নীতি নৈতিকতার পাশাপাশি ভদ্রতা, নম্রতা, আচার-ব্যবহার, ট্রাফিক আইন শেখানো হবে।

কোভিড-১৯ এর পরিস্থিতি বিবেচনায় ২০২১ সালের মধ্যে প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত নতুন শিক্ষাক্রম চালু করার আগে নির্ধারিত লক্ষ্যমাত্রা বাস্তবায়নে করণীয় নির্ধারণে মঙ্গলবার (২ জুন) রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম আল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০২১ সাল থেকে নতুন কারিকুলামে প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান শুরুর কথা ছিল। কিন্তু সভায় জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে আড়াই মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা এবং কবে নাগাদ শিক্ষা কার্যক্রম শুরু করা যাবে তা নিশ্চিত নয়। এ পরিস্থিতিতে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন কারিকুলামে পাঠদান শুরু হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

নতুন কারিকুলামে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা না রাখা, নবম-দশম শ্রেণিতে বিভাগ না রাখাসহ বেশকিছু প্রস্তাবনা ছিল বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

অন্যদিকে, করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ এবং শিক্ষার্থীদের অনলাইন ও টেলিভিশনে পাঠদান নিয়ে আলোচনা হয়। তবে কোভিড-১৯ পরিস্থিতি অবনতির কারণে এ মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান পুরোপুরি খোলাও সম্ভব নয়। যদিও শিক্ষাপ্রতিষ্ঠানের অফিসগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয় ১ জুন। কিন্তু বিশ্বের অন্যান্য দেশ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলেও বন্ধ করেছে। এজন্য বাংলাদেশে শুরু করা টিভি ক্লাস কীভাবে আরও কার্যকর করা যায় তা নিয়ে আলোচনা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২০২১ শিক্ষাবর্ষে নতুন কারিকুলামে পাঠদান শুরু হচ্ছে না

আপডেট সময় ০৯:১৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০