ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তিন দিনের অস্ত্রবিরতি ঘোষণা তালেবানের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে আফগানিস্তানের সরকারের সঙ্গে তিন দিনের অস্ত্রবিরতি ঘোষণা করেছে তালেবান। সাম্প্রতিক সময়ে সরকারি বাহিনীর বিরুদ্ধে ইসলামপন্থি গোষ্ঠীটির হামলার মাত্রা কয়েকগুণ বৃদ্ধির পর ঈদ ঘিরে অস্ত্রবিরতির এই ঘোষণা এলো।

রবিবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রবিবার ঈদের দিন থেকেই এই অস্ত্রবিরতি কার্যকর হচ্ছে। তালেবানের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তিনি বলেছেন, এই শান্তিচুক্তির প্রতি তার সৈন্যরা সম্মান জানাবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তিন দিনের এই অস্ত্রবিরতি আফগানিস্তানে দীর্ঘমেয়াদে সহিংসতা কমানোর ব্যাপারে প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। অবশ্য ২০১৮ সালেও ঈদুল ফিতর ঘিরে একই ধরনের অস্ত্রবিরতির ঘোষণা দেওয়া হয়েছিল, যা পরবর্তী সময়ে আর বাড়ানো হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তিন দিনের অস্ত্রবিরতি ঘোষণা তালেবানের

আপডেট সময় ০৫:০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০