ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

নাজাত লাভের প্রতিবন্ধক পাপ

আকাশ জাতীয় ডেস্ক: 

দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে পবিত্র মাহে রমজান। শেষ দশকের নাজাতের দিনগুলোও একবারে শেষের পথে।

রমজানের অতীত দিনগুলোর মতো বর্তমান ও ভবিষ্যতের কয়েক দিনে আল্লাহ তার অসংখ্য অগণিত পাপিতাপী বান্দাদের সব অপরাধই ক্ষমা করে দিবেন, অপরাধ যতই মারাত্মক পর্যায়ের হোক না কেন।

ক্ষমা নেই ওই সব লোকের, যারা আল্লাহর সঙ্গে তারই কোনো বিষয়ে অন্য কাউকে শরিক করে। তাদের নাজাতের পথে কাল হয়ে দাঁড়িয়ে আছে শিরিকের মতো বিষধর সাপ।

মুশরিকদের ওপর আল্লাহপাক ভীষণ অসন্তুষ্ট, যেমন অসন্তুষ্ট ওই পিতা তার সন্তানের প্রতি যে তার বাবার কামাই খেয়ে অন্য লোককে পিতা ডাকে।

মুশরিকদের ব্যাপারে আল্লাহতায়ালার কড়া হুশিয়ারি

১. নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন না ওই ব্যক্তিকে যে তার সঙ্গে কাউকে শরিক করে। এর থেকে নিম্নমানের পাপ তিনি ক্ষমা করবেন, যার ব্যাপারে ইচ্ছা করবেন। আর যে আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করল, সে যেন অপবাদ আরোপ করল। (সুরা নিসা, আয়াত নং ৪৮)।

২. যখন লোকমান (আ.) তার পুত্রকে বললেন, হে বৎস! আল্লাহর সঙ্গে শরিক করো না। নিশ্চয়ই আল্লাহর সঙ্গে শরিক সাব্যস্ত করা মহাপাপ। (সুরা লোকমান, আয়াত নং ১৩)

৩. নিশ্চয়ই আল্লাহপাক তাকে মাফ করবেন না, যে তার সঙ্গে কাউকে শরিক করে। এ ছাড়া যাকে ইচ্ছা ক্ষমা করবেন। যে আল্লাহর সঙ্গে শরিক করে সে সুদূর ভ্রান্তিতে নিপতিত। (সুরা নিসা, আয়াত নং ১১৬)

প্রিয় পাঠক! আল্লাহতায়ালা সব গুনাহ ক্ষমা করবেন শিরিক ছাড়া। সুতরাং আসুন আমরা সব ধরনের শিরিক থেকে তওবা করে ফিরে আসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

নাজাত লাভের প্রতিবন্ধক পাপ

আপডেট সময় ০৪:৫৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০