ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জুলাইয়ে বাংলাদেশকে নিয়ে সিরিজ আয়োজনে প্রস্তুত শ্রীলঙ্কা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনা ভাইরাস পরিস্থিতি কাটিয়ে আগামী জুলাই মাসে নিজ দেশে ক্রিকেট ফেরাতে চায় শ্রীলঙ্কা। আর সেই মাসেই বাংলাদেশ ও ভারতকে নিয়ে আলাদাভাবে সিরিজ আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।

যদিও বিসিসিআই বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখন পর্যন্ত সফর করার ব্যাপারে কোনো নিশ্চয়তা দেয়নি। কেননা কোভিড-১৯ এর কারণে ভবিষ্যতে কোনো দেশে সফর করলেও একটি নির্দিষ্ট সময় কোয়ারেন্টিনে থাকার বিষয় সামনে এসে যায়। কিন্তু বছরের মাঝের এই সময়ে লঙ্কানরা সিরিজ আয়োজনের ব্যাপারে প্রস্তুতি নিয়ে রাখবে বলে জানা যায়। কেননা দেশটিতে মাত্র ৫০০ করোনা রোগী শনাক্তের খবর পাওয়া গেছে।

এ ব্যাপারে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা ক্রিকইনফোকে বলেন, ‘আমরা ভারত ও বাংলাদেশের বোর্ডের সঙ্গে আলোচনা করেছি এবং তাদের জবাবের অপেক্ষায় আছি। আশা করি সিরিজগুলো বাতিল হবে না।’

এমনটি ভাবা হচ্ছে বোর্ডগুলোর অনুমোদনের বাইরেও যদি এই সিরিজগুলো আয়োজন হয়, তবে শ্রীলঙ্কা সরকার দেশটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়া ও খেলোয়াড়দের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে যাচ্ছে। এছাড়া প্রয়োজনে ভারত ও বাংলাদেশের সঙ্গে জরুরি ভ্রমণের ব্যাপারেও আলোচনা করা হবে বলে জানা যায়।

ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধ্যক্ষ অরুন ধুমাল অবশ্য জানিয়ে দিয়েছেন, ভারতীয় সরকার যতক্ষণ পর্যন্ত না ভ্রমণের অনুমোদন দিচ্ছে, ততক্ষণে আমাদের কিছুই করার নেই।

এদিকে ক্রিকইনফোকে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমাদের আসলে বাংলাদেশের ভ্রমণ নিষেধাজ্ঞার ওপর তাকিয়ে থাকতে হচ্ছে। এছাড়া দুদেশের কোয়ারেন্টিন অবস্থাও জানতে হবে। আমরা তাদের সঙ্গে আলোচনার মধ্যে আছি, ফলে সবকিছুই খেলা সংক্রান্ত বিষয় ঘিরে হচ্ছে। আমাদের ক্রিকেটারদের প্রস্তুতির ব্যাপারেও জানতে হবে। খেলোয়াড়রা অনুশীলনে যাবে। তবে এই সফর সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে।’

আগামী জুনের শেষে শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও সমান ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার কথা রয়েছে ভারতের। অন্যদিকে বাংলাদেশের তিনটি টেস্ট ম্যাচ খেলার সূচি রয়েছে। যেখানে এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

শ্রীলঙ্কা ইতোমধ্যে নিজ দেশের অনুষ্ঠেয় দুটি সিরিজ স্থগিত করেছে। ইংল্যান্ডের বিপক্ষে গত মার্চেই দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা ছিল। তবে ডি সিলভার মতে এই সিরিজটি আগামী জানুয়ারিতে হতে পারে। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জুলাইয়ে বাংলাদেশকে নিয়ে সিরিজ আয়োজনে প্রস্তুত শ্রীলঙ্কা

আপডেট সময় ০৯:২৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০