ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘দর্শকবিহীন মাঠে খেলা আর কনে ছাড়া বিয়ে একই কথা’

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনা ভাইরাস মহামারির ধাক্কা সামলে ফের মাঠে ফিরতে শুরু করেছে বিভিন্ন ক্রীড়া আসর। এরইমধ্যে ইউরোপের কয়েকটি দেশের ঘরোয়া ফুটবল মৌসুম পুনরায় চালুও হয়েছে। কিন্তু করোনা ঝুঁকির কথা চিন্তা করে এসব ম্যাচে দর্শকের উপস্থিতি নিষিদ্ধ করা হয়। ক্রিকেটের ক্ষেত্রেও দর্শকবিহীন ম্যাচের কথা ভাবা হচ্ছে।

এভাবে দর্শকবিহীন মাঠে খেলার আয়োজন ঠিক পছন্দ নয় শোয়েব আখতারের। সাবেক পাকিস্তানি ফাস্ট বোলারের মতে, দর্শকবিহীন মাঠে খেলা আর কনে ছাড়া বিয়ে একই কথা।

‘হেলো অ্যাপ’র লাইভে শোয়েব আখতার বলেন, ‘খালি স্টেডিয়ামে ক্রিকেট খেলা হয়তো ক্রিকেট বোর্ডগুলোর পক্ষে সম্ভব এবং আর্থিক কারণে জরুরি। কিন্তু আমি মনে করি না এটা বাজারজাত করা সম্ভব। খালি স্টেডিয়ামে ক্রিকেট খেলা আর কনে ছাড়া বিয়ে একই কথা। খেলার জন্য দর্শক জরুরি। আমি আশা করি এক বছরের মধ্যেই করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।‘

এর আগে একই লাইভে শোয়েব আখতার ২০০৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলেন। তিনি জানান, সেবার ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার সেঞ্চুরি না পাওয়ায় কষ্ট পেয়েছিলেন তিনি। ওই ম্যাচে শোয়েবের বাউন্সারে মারতে গিয়ে আউট হওয়ার আগে শচীনের ব্যাট থেকে আসে ৯৮ রান। তবে শচীন সেঞ্চুরি না পেলেও ম্যাচটি ৬ উইকেটে জিতে যায় ভারত।

‘রাওয়ালপিন্ডি এক্সপেস’ বলেন, ‘শচীন ৯৮ রানে আউট হয়ে যাওয়ায় কষ্ট পেয়েছিলাম। এটা স্পেশাল ইনিংস ছিল। তার অবশ্যই সেঞ্চুরি করা উচিত ছিল। আমি আশা করেছিলাম সে সেঞ্চুরি করবে। বাউন্সারটার ব্যাপারে বললে, ওটা ছক্কা হলেই খুশি হতাম, যেমনটা সে আগেও মেরেছে।’

ওই ম্যাচে ৭৫ বলে ৯৮ রান করেন শচীন। অন্যদিকে ১০ ওভার বল করে ৭২ রান খরচে কোনো উইকেটের দেখা পাননি শোয়েব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘দর্শকবিহীন মাঠে খেলা আর কনে ছাড়া বিয়ে একই কথা’

আপডেট সময় ০৯:২০:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০