ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘২০২১ সালের শুরুতে পাওয়া যাবে করোনার ভ্যাকসিন’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ লাখের খুব কাছাকাছি চলে গেছে। ইতিমধ্যে ৩ লাখ ১৬ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

সঙ্গত কারণেই করোনার গ্রাস থেকে পৃথিবীকে বাঁচাতে এর ভ্যাকসিন আবিষ্কারের বিকল্প দেখছেন না বিজ্ঞানীরা।

সে লক্ষ্যে করোনার ১১৫টি সম্ভাব্য ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে বিশ্বজুড়ে বিভিন্ন ল্যাবে। কবে নাগাদ মানবসভ্যতা রক্ষায় কার্যকরী ভ্যাকসিন উদ্ভাবন হবে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

ইতিমধ্যে কয়েকটি ভ্যাকসিন মানবদেহে প্রয়োগের পরীক্ষাও শুরু হয়েছে। বানর ও ইঁদুরে সফল হয়েছে ইতিমধ্যে।

কিন্তু ঠিক কবে নাগাদ এই টিকা চূড়ান্তভাবে অনুমোদন পাবে তা এখনও বলা যাচ্ছে না।

এ বিষয়ে ইউরোপিয়ান মেডিকেল এজেন্সি (ইএমএ) জানিয়েছে, খুব দ্রুত হলেও এই ভ্যাকসিন অনুমোদনের জন্য প্রস্তুত হতে কমপক্ষে এক বছর সময় লাগতে পারে।

প্রতিষ্ঠানটির প্রধান মার্কো ক্যাভালেরি বলেন, ‘২০২১ সালের শুরুর দিকে কয়েকটি ভ্যাকসিন অনুমোদনের জন্য প্রস্তুত হতে পারে।’

তিনি বলেন, সব কিছু পরিকল্পনা মতো এগিয়ে গেলে অর্থাৎ প্রতিটি বিষয়ে সফল হলে এখন থেকে এক বছরের মধ্যে বিশ্ববাসী কোভিড-১৯ রোগের ভ্যাকসিন হাতে পাবে।

তবে এখন পর্যন্ত গবেষণায় প্রাপ্ত সফলতার ওপর নির্ভর করে এই পূর্বাভাস দেয়া হচ্ছে বলে জানান মার্কো।

তিনি বলেন, যতগুলো টিকা নিয়ে কাজ করা হচ্ছে, তার সবগুলো অনুমোদন পাবে না এবং সেগুলো হারিয়ে যাবে। তবে এদের থেকেই সামনের সারির বেশ কয়েকটি এগিয়ে আসবে, যাদের মধ্য থেকেই পাওয়া যাবে করোনার চূড়ান্ত ভ্যাকসিন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘২০২১ সালের শুরুতে পাওয়া যাবে করোনার ভ্যাকসিন’

আপডেট সময় ০২:৩০:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০