ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ, ইউরেনিয়াম চুক্তিতে সই করল ভারত-অস্ট্রেলিয়া খামেনির শেষযাত্রার পথে মার্কিন হামলা, রেলসেতু ধ্বংসের পর বন্ধ ট্রেন চলাচল বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি কিছুটা শ্লথ হলেও স্থিতিস্থাপকতা বজায় রয়েছে : এডিবি আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা হবে বগুড়ায় : এলজিআরডি প্রতিমন্ত্রী সায়েদাবাদ বাস টার্মিনালকে দখলমুক্ত করে সুশৃঙ্খল করা হবে : ডিএসসিসি প্রশাসক মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন সামরিক স্থাপনায় নতুন করে ইরানের হামলা ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করতে হবে : প্রধানমন্ত্রী দেশের ১৯২ নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবার পরিধি বাড়ানো হবে : স্বাস্থ্যমন্ত্রী বান্দরবানে পাহাড়ধসে দুই পরিবারের ৫ জন নিহত

দেশের অর্থনীতির চাকাকে গতিশীল রাখার আহ্বান শিল্পমন্ত্রীর

আকাশ জাতীয় ডেস্ক:

করোনার বাস্তবতা মেনে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করে দেশের অর্থনীতির চাকাকে গতিশীল রাখার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী দূরদর্শিতার সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রণোদনা প্যাকেজ ঘোষণাসহ অন্যান্য নির্দেশনা প্রদান করছেন। এসব নির্দেশনার আলোকে অন্যান্য প্রতিষ্ঠানের মতো শিল্প মন্ত্রণালয় ও এর অধীন দফতর-সংস্থা ও শিল্প প্রতিষ্ঠানকে কাজ করতে হবে।

বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলমান করোনা পরিস্থিতির মধ্যে শিল্প মন্ত্রণালয়ের প্রকল্পসমূহের বাস্তবায়ন কার্যক্রম অব্যাহত রাখতে দিকনির্দেশনামূলক সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

শিল্প সচিব মো. আবদুল হালিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর আওতাধীন সার কারখানা ও বাফার গোডাউনসমূহে বর্তমানে ১০ লাখ মেট্রিক টন সার মজুদ আছে। তিনি বলেন, করোনা পরিস্থিতি কৃষিজ উৎপাদন বৃদ্ধিতে দেশের সর্বত্র কৃষকদের কাছে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে হবে। এ জন্য স্বাস্থ্যবিধি মেনে বিসিআইসি’র সার কারখানাসমূহে উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন মন্ত্রী। এছাড়া, তিনি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চিনিকলসমূহে মজুদ চিনি দ্রুত বিক্রয়ের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

বিশেষ অতিথির বক্তৃতায় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার রাষ্ট্রায়ত্ব চিনিকলগুলোকে লাভজনক করতে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনকে আরও তৎপর হওয়ার নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, সুগার কর্পোরেশনের অনুমোদন ছাড়া কোনো চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক স্থায়ী বা অস্থায়ী কোনোভাবেই কাউকে নিয়োগ দিতে পারবেন না।

প্রতিমন্ত্রী বলেন, চিনির উৎপাদন বাড়াতে উন্নত জাতের আখ উৎপাদন করতে হবে এবং আখ চাষিদের কাছ থেকে ক্রয়কৃত আখের সঠিক হিসেব সংরক্ষণ করতে হবে। শিল্প প্রতিমন্ত্রী সারের অপচয় রোধে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের নির্মাণাধীন বাফার গোডাউনসমূহের কাজ দ্রুত সমাপ্ত করা নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, বাফার গোডাউনসমূহের কাজ দ্রুত সমাপ্ত করার স্বার্থে আগামীতে দক্ষ ও অভিজ্ঞ দেশী স্টিল বিল্ডিং প্রতিষ্ঠানকে কাজ দিতে হবে। তিনি লবণ চাষিদের রক্ষার্থে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর মাধ্যমে চাষিদের কাছ থেকে লবণ ক্রয় এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউট (বিএসটিআই) কার্যক্রম নিয়মিত গণমাধ্যমে উপস্থাপন করার পরামর্শ প্রদান করেন।

সভায় শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন দফতর-সংস্থাসমূহের প্রধানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনা-মিসর ম্যাচে ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা

দেশের অর্থনীতির চাকাকে গতিশীল রাখার আহ্বান শিল্পমন্ত্রীর

আপডেট সময় ০৫:২৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০