ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭ এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা

পেস বোলিং শিখতে তরুণদের যা করতে হবে জানালেন ওয়াসিম আকরাম

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের সাবেক অধিনায়ক একটি ইউটিউব চ্যানেলে বলেছেন, টি-টোয়েন্টি ক্রিকেট বোলার তৈরি করে না, তরুণদের বোলিং শেখার জন্য আরও বেশি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচ খেলতে হবে।

পাকিস্তানের সাবেক এ তারকা পেসার আরও বলেছেন, টি-টোয়েন্টি নিশ্চয়ই অনেক জনপ্রিয় খেলা, প্রতিদিনই এর জনপ্রিয়তা বাড়ছে। ক্রিকেটাররাও টি-টোয়েন্টিতে আকৃষ্ট হচ্ছেন। কারণ ফ্রাঞ্চাইজি টি-টেয়েন্টি টুর্নামেন্ট খেলে অনেক টাকা আয় করা সম্ভব। কিন্তু পেস বোলিং শেখার আসল জায়গা হলো ঘরোয়া লংগার ভার্সন ক্রিকেট।

পাকিস্তানের হয়ে ১০৪টি টেস্ট ম্যাচ খেলে ৪১৪ উইকেট শিকার করেছেন ওয়াসিম আকরাম। আর ৩৫৬টি ওয়ানডে ম্যাচে শিকার করেছেন ৫০২ উইকেট। ১৯৮৪ থেকে ২০০৩ সাল পর্যন্ত ৪৬০ ম্যাচ খেলে পাকিস্তানের সর্বোচ্চ এবং আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চম সর্বোচ্চ ৯১৬ উইকেট শিকার করেছেন ওয়াসিম আকরাম।

ক্রিকেট ইতিহাসে সুইং সুলতান খ্যাত এ তারকা ক্রিকেটার আরও বলেন, আমি যখন পাকিস্তান জাতীয় দলে খেলতাম তখন কিংবদন্তি ক্রিকেটার অধিনায়ক ইমরান খান এবং জাভেদ মিয়াঁদাদের মতো তারকা ব্যাটসম্যানকে বলতে শুনেছি ওয়াসিম আকরাম একটি বিশেষ প্রতিভা। আমি তখন তাদের কাছে জনাতেই চাইলাম আমার মধ্যে বিশেষ কী আছে? তারা বলত আমার বলে অসম্ভব গতি এবং বল অবিশ্বাস্যভাবে সুইং করাতে পারি।

৫৩ বছর বয়সী এ কিংবদন্তি ক্রিকেটার আরও বলেন, আমি যখন ক্যারিয়ারের প্রথম সফরে নিউজিল্যান্ড গিয়েছিলাম, সেই সফরে ১০টি উইকেট শিকার করেছি। তখন থেকেই টার্গেট করেছি উইকেট শিকারের এ ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আর বোলিংয়ে নতুনত্ব আনতে হবে।

ওয়াসিম আকরাম আরও বলেছেন, ক্যারিয়ারের শুরুর দিন থেকেই ব্যাটসম্যানকে আউট করার জন্য আমি পরিকল্পনা করতাম। বোলিং রানআপের সময় আমি ভাবতাম যদি, এই দিক থেকে বল করি তবে ভিন্ন একটি কোণ তৈরি হবে এবং ব্যাটসম্যানকে বিপদে ফেরা যাবে। এসব আমি নিজ থেকে শিখেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্ট

পেস বোলিং শিখতে তরুণদের যা করতে হবে জানালেন ওয়াসিম আকরাম

আপডেট সময় ০৯:১২:২৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০