ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভাইরাল হয়ে রাজনীতি হয় না : সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পাড়ি দিল রাশিয়ান নৌযান বিচার শেষ না হলে আওয়ামী লীগের রাজনীতির সুযোগ নেই: আন্দালিভ রহমান পার্থ অতীতের ইতিহাস দিয়ে বর্তমান জামায়াতকে বিশ্লেষণ করবেন না: শাহজাহান চৌধুরী হরমুজ খুলে দেওয়ার দাবি কাতারের, ‘ফ্রোজেন কনফ্লিক্ট’ নিয়ে সতর্কতা মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা ফজলুর রহমান মুক্তিযুদ্ধে নিজের অবদান বলতে গিয়ে অন্যের অবদানকে হাতুড়িপেটা করেছেন :শফিকুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের তুলনা করা অন্যায় : ফজলুর রহমান ভারতীয় ভিসা-সংক্রান্ত বিষয়ে দ্রুতই ইতিবাচক পরিবর্তন আসবে : পররাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে: সংসদে ফজলুর রহমান

তাসকিন-রুবেলদের উইকেট শিকারের কৌশল বাতলে দিলেন ওয়াসিম

আকাশ স্পোর্টস ডেস্ক:  

পেস বোলারদের সাফল্য পাওয়ার জন্য কার্যকরী বিভিন্ন পরামর্শ দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম।

সম্প্রতি ইউটিউব ভিডিওতে ওয়াসিম আকরাম বলেন, আমি আজকাল অনেক দ্রুত গতির বোলারকে দেখছি, একই রানআপ আর একই গতিতে তারা পুরো দিন ধরে বোলিং করে যাচ্ছে কিন্তু সাফল্যহীন।
উইকেট শিকারের কৌশল বাতলে দিয়ে ওয়াসিম আকরাম বলেন, উইকেট শিকার করা খুব বেশি কঠিন কাজ নয়। আপনি সরাদিন বোলিং করে যে ব্যাটসম্যানকে আউট করতে পারছেন না, কিছু টেকনিক ফলো করেন, আপনার বোলিংয়ে ভিন্নতা আনেন, নিশ্চয়ই সফল হবেন।

তিনি আরও বলেন, বোলারদের এমন চমকপ্রদ কিছু করতে হবে যেন ব্যাটসম্যানরা তাকে নিয়ে চিন্তা করতে বাধ্য হয়। বোলিংয়ে রানআপ শুরুর আগে এমন কিছু করতে হবে যেন ব্যাটসম্যান দ্বিধাদ্বন্দের মধ্যে পড়ে যায়। ছোট ছোট এমন অনেক জিনিস রয়েছে যা বোলারকেই করতে হবে, যাতে ব্যাটসম্যান বোলারের পরিকল্পনা বুঝেতেই না পারে।

পাকিস্তানের হয়ে ১০৪টি টেস্ট ম্যাচ খেলে ৪১৪ উইকেট শিকার করেছেন ওয়াসিম আকরাম। আর ৩৫৬টি ওয়ানডে ম্যাচে শিকার করেছেন ৫০২ উইকেটে। ১৯৮৪ থেকে ২০০৩ সাল পর্যন্ত ৪৬০ ম্যাচ খেলে পাকিস্তানের সর্বোচ্চ এবং আন্তর্জাতিক পর্যায়ে পঞ্চম সর্বোচ্চ ৯১৬ উইকেট শিকার করেন ওয়াসিম আকরাম।

৫৩ বছর বয়সী এ কিংবদন্তি বলেন, আমি বোলিংয়ে সময় আম্পায়ারের পেছনে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করতাম। আমার এটা করার কারণ ছিল ব্যাটসম্যানদের মনে সন্দেহ সৃষ্টি করা। আমি ইচ্ছে করেই এমনটি করতাম, আর বোলিংয়ের সময় বৈচিত্র আনার চেষ্টায় থাকতাম। কিভাবে ব্যাটসম্যানকে আউট করা যায় সেজন্য নতুন নতুন পরিকল্পনা সাজাতাম। আমার সাফল্যের পেছনে এটা একটা বড় কারণ।

Tag :
আপলোডকারীর তথ্য

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভাইরাল হয়ে রাজনীতি হয় না : সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তাসকিন-রুবেলদের উইকেট শিকারের কৌশল বাতলে দিলেন ওয়াসিম

আপডেট সময় ০৯:০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০