ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মায়েরা থাক রানীর মতো

আকাশ নিউজ ডেস্ক:

করোনা ভয় পেছনে ফেলে আজ সবার ফেসবুকের ওয়াল ভরে উঠেছে মায়ের ছবিতে। বিশ্বজুড়ে মে মাসের দ্বিতীয় রোববার পালন করা হয় বিশ্ব মা দিবস। সে হিসেবে এবার ১০ মে পালিত হচ্ছে বিশেষ এই দিনটি।

প্রতিটি সন্তান মায়ের কাছে কত আদরের তা বোঝার জন্য এই ছোট্ট ছড়াটিই যথেষ্ট-
‘জড়ায়ে মায়ের গলা শিশু কহে আসি,-
মা, তোমারে কত ভালোবাসি!
‘কত ভালোবাস ধন?’ জননী শুধায়।
এ-ত বলি দুই হাত প্রসারিত দেখায়।
তুমি মা আমারে ভালোবাস কতখানি?
মা বলেন ‘মাপ তার আমি নাহি জানি।’
‘তবু কতখানি, বল।’
‘যতখানি ধরে
তোমার মায়ের বুকে।’

-কবি কামিনী রায়ের ‘কত ভালবাসি মা’

এই মায়ের জন্যই আজকের আমরা। জন্মের আগে থেকেই আমাদের ভালোবাসায়, আদরে শুভকামনায় আগলে রেখেছেন যে মা, তার জন্য বছরের এই একটি দিন কেন, প্রতিটি দিনই স্পেশাল করে তোরার চেষ্টা করতে হবে প্রতিটি সন্তানের।

আর করোনার এই সময়ে এসে বার বার বলা হচ্ছে বয়স্করা রয়েছেন সবচেয়ে ঝুঁকিতে। আর তাই বাবা মায়ের প্রতি আরও বেশি সচেতন থাকতে হবে এখন আমাদের। ছোট বয়সে তারা আমাদের ভালো রাখতে কত কি-ই না করেছেন। তাদের এই শেষ বয়সে অনেক দামি উপহারের চেয়ে আমাদের ব্যস্ত সময়ের একটু পেলেই অনেক খুশি তারা।

বাবা মায়ের জন্য আমরা যা করতে পারি:

• বাইরে গেলে ঘরে ফিরে প্রথমে মায়ের সঙ্গে দেখা করুন

• সুযোগ থাকলে তার পছন্দের কিছু নিয়ে আসুন

• বৃদ্ধ বয়সে রোগ-ব্যাধিতে আক্রান্ত হলে তাদের প্রতি অবহেলা করা যাবে না

• নিয়মিত ডাক্তারের পরামর্শ নিন

• বাবা-মায়ের ওষুধ আছে কিনা দেখে এনে রাখুন

• অসুস্থ হলে হাসপাতালে যেতে হলে চেষ্টা করুন নিজে নিয়ে যেতে

• বাবা মায়ের পছন্দের খাবারগুলো তো আমরা জানি, খেয়াল রাখুন বাড়িতে যেন নিয়মিত তাদের পছন্দের কিছু খাবার তৈরি করা হয়

• বাবা মায়ের সঙ্গে শুধু বিশেষ দিবসে নয়, মাঝে-মাঝেই ছবি তুলুন

• সময় কাটাতে তাদেরও কিছু গেমস শিখিয়ে দিতে পারেন ট্যাবে বা স্মার্টফোনে

• সময় পেলে মায়ের কাছে আপনার ছোটবেলার গল্প শুনতে চান, আপনার গল্পগুলো করার সময় মা আপনার পুরো শৈশব চোখের সামনে এনে দেবেন

• কোনো কারণে যদি মা আলাদা থাকেন, তবে নিয়মিত ফোনে যোগাযোগ রাখুন।

প্রিয় মায়ের ভালো থাকার জন্য যতটুকু সুযোগ-সুবিধা করে দেওয়া যায়, সন্তান হিসেবে সাধ্যমতো চেষ্টা থাকবে। কোনো মায়ের আশ্রয় যেন বৃদ্ধাশ্রমে না হয়। প্রতিটি মা নিজের ঘরে রানীর মতো সম্মানে-যত্নে থাকবেন, এটাই হোক মা দিবসের প্রত্যাশা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মায়েরা থাক রানীর মতো

আপডেট সময় ১০:৩৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০