ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চেহারা সুন্দর করতে ৩৮৮ বার প্লাস্টিক সার্জারি, খরচ ৬০০ কোটি টাকা

আকাশ নিউজ ডেস্ক : 

আয়নার সামনে দাঁড়িয়ে থাকা তরুণীর চেহারা দেখে চেনার উপায় নেই এটি আসলে কোনো রক্ত-মাংসের মানুষ, নাকি রূপকথার কোনো বিচিত্র চরিত্রের প্রাণী। ধারালো চিবুক, অস্বাভাবিক ফোলা ঠোঁট আর কৃত্রিম সৌন্দর্যের চরম নেশায় বুঁদ হয়ে থাকা এই নারী এখন নেট দুনিয়ায় আলোচনা আর সমালোচনার কেন্দ্রবিন্দুতে।

নিজের শরীরকে তিনি যেন পরিণত করেছেন এক চলন্ত গবেষণাগারে। সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়ে বিশ্ববাসীকে স্তম্ভিত করে দিয়েছেন ইরানি ইনফ্লুয়েন্সার আনাহিতা নাগু। তার দাবি, নিখুঁত রূপ পেতে এ পর্যন্ত ৩৮৮ বার প্লাস্টিক সার্জারি করিয়েছেন তিনি।

এই রূপান্তরের পেছনে তার খরচ হয়েছে প্রায় ৫ কোটি ডলার বা ৬০০ কোটি টাকারও বেশি। অবিশ্বাস্য শোনালেও আনাহিতার দাবি, স্রেফ মেদহীন ছিপছিপে শরীরের নেশায় গত ৮ বছর ধরে কোনো শক্ত খাবার ছোঁননি তিনি।

তার বদলে বেঁচে আছেন কেবল কফির ওপর। এই পডকাস্টটি প্রচার হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে চলছে তুমুল বিতর্ক।

অদ্ভুত সাজসজ্জা আর মেকআপের কারণে নেটিজেনরা তাকে ইরানি হার্লে কুইন বলে ডাকছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর ইচ্ছা থাকলেও বিশেষজ্ঞরা তার দাবির সত্যতা নিয়ে সন্দিহান।

মজার বিষয় হলো, আনাহিতা নিজেকে একজন মনস্তাত্ত্বিক পরামর্শদাতা হিসেবে পরিচয় দেন এবং মানুষের অন্তরের সৌন্দর্যকে বড় করে দেখার কথা বলেন। তার এই অদ্ভুত জীবনধারা এবং শারীরিক রূপান্তর এখন বিশ্বজুড়ে নেটিজেনদের মধ্যে উদ্বেগ ও কৌতূহলের জন্ম দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চেহারা সুন্দর করতে ৩৮৮ বার প্লাস্টিক সার্জারি, খরচ ৬০০ কোটি টাকা

আপডেট সময় ১০:৩৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬