ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্যারিয়ার নষ্টের জন্য ভারতীয় নির্বাচকদের দায়ী করছেন ইরফান

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ভারতীয় সাবেক তারকা অলরাউন্ডার ইরফান পাঠান দাবি করেছেন নির্বাচকদের কারণেই তার ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে।

জাতীয় দলের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ১৭৩ ম্যাচ খেলে বল হাতে ৩০১ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ২ হাজার ২১ রান সংগ্রহ করেন ইরফান। ভারতীয় এ প্রতিভাবান ক্রিকেটারের ক্যারিয়ার মাত্র ৩০ বছর বয়সেই থেমে যায়।

সম্প্রতিক সুরেশ রায়নার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে ইরফান বলেন, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার থেকে ভারতের মানসিকতা একেবারে আলাদা। অস্ট্রেলিয়ায় ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মাইকেল হাসির। যখন সে ক্যারিয়ার শেষ করেছে, তখন অস্ট্রেলিয়ার গ্রেট ব্যাটসম্যানদের তালিকায় নিজের জায়গা করে নিয়েছে। কিন্তু ভারতে ৩০ বছর বয়সে কোনো ক্রিকেটারের অভিষেক হওয়া অসম্ভব ব্যাপার! ওই বয়সের কাউকে নির্বাচকরা সুযোগই দেবে না।

২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ইরফান পাঠানের। জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন ২০১২ সালে। এরপর তাকে আর দলে সুযোগ করে দেয়া হয়নি। যে কারণে চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন এ অলরাউন্ডার।

২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টি-টোয়ন্টি বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন ইরফান। তিনি বলেন, ৩০ বছর বয়সেই নির্বাচকরা আমাকে বুড়ো বানিয়ে দিয়েছিল। বোর্ড ও নির্বাচকরা আমার ক্ষেত্রে নীরব থেকেছে। ওরা যদি বলত ইরফান, এক বছর নিজের সেরাটা উজাড় করে দাও, তারপর দেশের হয়ে আবারও খেলতে পারো, তাহলে নিশ্চিত দলে ফেরার জন্য মরিয়া হয়ে উঠতাম। কিন্তু আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ক্যারিয়ার নষ্টের জন্য ভারতীয় নির্বাচকদের দায়ী করছেন ইরফান

আপডেট সময় ০৯:০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০