ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

কুয়েত প্রবাসীরা ১২ মে থেকে দেশে ফিরবেন

আকাশ জাতীয় ডেস্ক: 

মধ্যপ্রাচ্যের দেশ অন্যতম ধনীদেশ কুয়েত। গত এপ্রিল মাসে দেশটিতে থাকা অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করে দেশটির সরকার।

ওই সাধারণ ক্ষমায় প্রায় ৫ হাজার অবৈধ অভিবাসী বাংলাদেশি নিবন্ধন করেছে। আগামী ১২ ও ১৩ মে দুইটি ফ্লাইটে প্রায় ৬০০ জন প্রবাসী দেশে ফিরবেন।

এরপর ১৬, ১৭, ২১ ও ২২ মে কুয়েত এয়ারওয়েজ ও আল জাজিরার দুইটি ফ্লাইটে সর্বমোট ১ হাজার ৮০০ প্রবাসী দেশে ফেরার কথা রয়েছে।

সাধারণ ক্ষমায় নিবন্ধনকৃত প্রবাসীদের বিমান টিকেট ও থাকা খাওয়া কুয়েত সরকার বহন করছে। এই সব প্রবাসী পুনরায় নতুন ভিসায় কুয়েতে যেতে পারবে।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এসএম আবুল কালাম বলেন, সাধারণ ক্ষমার আওয়তায় নিবন্ধনকৃত প্রবাসীদের আমরা যতো দ্রুত সম্ভব দেশে পাঠাতে চাই। আমাদের কাছে কয়েকজন প্রবাসী তাদের থাকা খাওয়ার সমস্যা নিয়ে অভিযোগ করেছেন- আমরা সেটা কুয়েত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠির মাধ্যমে জানিয়েছি।

ফ্লাইটগুলোতে বয়স্ক, নারী ও শিশুদের আগে সিরিয়াল দিতে অনুরোধ জানিয়েছি। দেশে যাওয়ার সময় বাংলাদেশ সরকারের শর্ত মোতাবেক এদেরকে কুয়েত সরকার কোভিট-১৯ সনদ প্রদান করবে। যাদের কাছে এই সনদ থাকবে না, দেশে পৌঁছানোর পর তাদেরকে বাংলাদেশ সরকারের নির্ধারিত কোয়ারেটিনে থাকতে হবে। প্রতি সপ্তাহে ধাপে ধাপে সবাইকে নিয়ে যাওয়া হবে।

রাষ্টদূত আরও বলেন, করোনা পরিস্থিতির ফলে কুয়েতে প্রায় ৪০ হাজার প্রবাসী কর্মহীন হয়ে পড়েছেন। এদের মধ্যে যাদের সমস্যা একটু বেশি, আমরা তাদেরকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ত্রাণ ও এখানে বিভিন্ন সংস্থা ও ব্যবসায়ীদের কাজ থেকে সহায়তা নিয়ে দেয়ার ব্যবস্থা করবো। এখন পর্যন্ত আমরা কুয়েতে বিভিন্ন অঞ্চলের প্রায় ৫ হাজার প্রবাসীকে ত্রাণ সহায়তা দিয়েছি।

Tag :
আপলোডকারীর তথ্য

বঙ্গোপসাগরে নিম্নচাপ: ৪ সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

কুয়েত প্রবাসীরা ১২ মে থেকে দেশে ফিরবেন

আপডেট সময় ০৪:৫৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০